আজ ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চান্দিনা জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকালে চান্দিনা উপজেলা সদরের খান বাড়ি এলাকাস্থ জিনিয়াস স্কুল এন্ড কলেজ মাঠে ওই প্রতিষ্ঠানের ১৯৫জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল তাজুল ইসলাম এর সভাপতিত্বে ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম খলিল এর সঞ্চালনায় ক্রীড়া বিভাগের প্রধান ইলিয়াস উদ্দিন ও সাংস্কৃতিক বিভাগের প্রধান মো. জহিরুল ইসলাম এর যৌথ ব্যবস্থাপনায় এতে প্রায় আড়াই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে ২২ টি ইভেন্টে ৪১টি গ্রুপে ১২৩ জন, ক্রিকেট প্রীতি ম্যাচের বিজয়ী ১১ জনকে ক্রেস্ট, মেধাবী ৬১ জন কৃতি শিক্ষার্থী এবং এবারই প্রথম যারা রোজা রেখেছে এমন শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এছাড়া সকল প্রতিযোগীদের মাঝে বিশেষ শান্তনা পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো. তাজুল ইসলাম বলেন- “সুপ্ত প্রতিভার বিকাশে, শ্রেষ্ঠ হওয়ার মানসে/ এগিয়ে যাও সাহসে, আসবে বিজয় আপসে” এ শ্লোগানকে সামনে রেখে জিনিয়াস এমনভাবে কাজ করে যাচ্ছে যেন প্রতিটি শিক্ষার্থী দেশসহ সারা বিশ্বের কল্যাণে পারফেক্ট ভূমিকা রাখতে পারে।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, মাসুদুর রহমান, আল মাহমুদ, সুমি আক্তার, আয়েশা আক্তার, সুমা রানী, শাহজালাল, মুন্না চক্রবর্তী, জেসমিন আক্তার, মানসুরা আক্তার, আরমান হোসাইন, নিগার সুলতানা নিঝুম, মোশাররফ হোসেন, ফারহানা আক্তার মুন্নি, ফয়সাল আহমেদ রাজিব, জামিলা আক্তার, নাসরিন আক্তার, মজিবুল বাশার, মাসুম আহমেদ সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top