আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে ১৭ জনের মনোনয়নপত্র দাখিল। 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চান্দিনায় চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৭ জন প্রার্থী৷
বৃহস্পতিবার (৯ মে) পর্যন্ত ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মুনীর হোসাইন খান।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন৷ যাদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দুবাই আওয়ামী লীগ সভাপতি মো.দেলোয়ার হোসেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান,, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফয়সাল বারী মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য ও হারং উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শামীম হোসেন,উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ সেলিম প্রধান,বাড়েরা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মফিজ উদ্দিন ভুইয়া, নিজামুল এহসান মজুমদার।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন প্রার্থী৷ তাঁরা হলেন- কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি এডভোকেট মহিউদ্দিন, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাহারউদ্দিন সোহাগ, চান্দিনা উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আলী আরশাদ,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সভাপতি মোঃ আল আমিন,ওমর ফারুক পাটোয়ারী,মো. জসিম উদ্দিন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন৷ যাদের মধ্যে রয়েছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার,উপজেলা যুব মহিলা লীগ সভাপতি রুবি আক্তার, জান্নাতুল ফেরদৌস,কুহিনুর আক্তার।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে ১২ মে৷ মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৩ থেকে ১৫ মের মধ্যে৷ আপিল নিস্পত্তি হবে ১৬ থেকে ১৮ মে৷ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে৷ প্রতীক বরাদ্দ হবে ২০ মে এবং ভোটগ্রহণ হবে ৫ জুন।
এই উপজেলায় মোট ভোটার ৩ লক্ষ ৭ হাজার ২৪৫ জন৷ যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫৮ হাজার ১৫৬ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৪৯ হাজার ৮৭ জন।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top