আজ ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন- কাজী দ্বীন মোহাম্মদ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা-৬ আসনে জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের নির্বাচনী জনসভা শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকালে পদুয়ার বাজারে অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর ২২নং ওয়ার্ড জামায়াত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের আমীর ও কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।

জনসভায় ভোটারদের উদ্দেশ্যে কুমিল্লা ৬ আসনে সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি প্রথমে হ্যাঁ চিহ্নে ভোট দেয়ার পাশাপাশি  দাঁড়িপাল্লায় ভোট দিবেন। কারণ, হ্যাঁ মানে আযাদী, না মানে গোলামী। আর দাড়িপাল্লা হলো ইনসাফের প্রতীক। তিনি এ আসনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতকে জয়ী করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, এ কুমিল্লাকে আমরা মডেল কুমিল্লায় রুপান্তরিত করবো এবং আন্তর্জাতিক বিমানবন্দর চালুসহ রাস্তা- কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, যানজট ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। সুন্দর একটি বাংলাদেশ গড়বো। সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারী দাঁড়িপাল্লায় ভোট দিন।

জামায়াত নেতা হাজী আব্দুল গনি ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর মোসলেহ উদ্দিন মাস্টার, সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হুসাইন, অধ্যাপক শহীদুল ইসলাম, মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার, ২২নং ওয়ার্ড জামায়াতের আমীর মোঃ আবুল কালাম, সেক্রেটারি শহিদুল ইসলাম রাসেল প্রমুখ।

এসময় মাস্টার নুরুল হক, এডভোকেট জিল্লুর রহমান, জাকির হোসেন, মাহে আলম, আব্দুল লতিফ মজুমদার সহ  অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় গ্রেফতার-৫।

কুমিলায় আলাউদ্দিন নামে এক ট্রাক চালককে হত্যা করে চল্লিশ লাখ টাকার চিনি ছিনতাই করে নিয়েছে সঙ্গবদ্ধ ছিনতাই কারীদের একটি দল।...

Read more
নির্বাচিত হলে সাংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো-মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন আমি নির্বাচিত হলে সাংসদে গিয়ে প্রথম দাবি তুলবো কোরআন শিক্ষা বাধ্যতামূলক...

Read more
কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে...

Read more
একটিবার আমাকে নির্বাচিত করে পরিকল্পনা বাস্তবায়ন করার সুযোগ দিন – মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা-০৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী রবিবার দিনব্যাপী গণসংযোগ, নির্বাচনী সমাবেশে বক্তব্য দিয়েছেন। এসময় তিনি জনগনের জীবনযাত্রার মান...

Read more
ক্ষমতায় না গেলেও কুমিল্লাকে বিভাগ করেই ছাড়ব-কুমিল্লায় জামায়াত আমিরের ঘোষণা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করা হবে এবং দল ক্ষমতায় না এলেও কুমিল্লাকে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top