গুজব অপপ্রচার রোধে মসজিদ-মাদ্রাসার ইমামদের ভূমিকা রাখার আহবান ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরের।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বিএনপি-জামায়াত জঙ্গি গুষ্ঠির গুজব অপপ্রচার রোধে সারা দেশের মসজিদ মাদ্রাসার ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা রাখার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। তিনি বলেন, বিএনপি-জামায়াত জঙ্গি গুষ্ঠি গুজব অপপ্রচারের জন্য যেন কোন ভাবেই মসজিদ মাদ্রাসাকে ব্যবহার না করতে পারে, সে ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে। ধর্মকে ব্যবহার করে যেন দেশের শৃঙ্খলা বিনষ্ট করতে না সেই ব্যপারে সবাইকে সচেতন করতে হবে। এই কাজটা দেশের স্বার্থে উন্নয়নের স্বার্থে আপনাদের করতে হবে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারি ইউনিয়নের কালাইর কান্দি মাদ্রাসায় জুম্মার নামের আগে উপস্থিত ইমাম, মুয়াজ্জিন, মুসুল্লিদের তিনি এ আহ্বান জানান। জুম্মার নামাজ শেষে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, মুসল্লিদের সাথে তিনি কুশল বিনিময় করেন।

নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপি-জামায়াত জঙ্গি গুষ্টির গুজব অপপ্রচার ততই বাড়তে পারে
আশঙ্কা প্রকাশ করে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বিএনপি-জামায়াতের সব গুজব অপপ্রচারের বিপরীতে জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে হবে। জনগণকে সত্য জানাতে হবে। সামাজিক যোগযোগ মাধ্যমের পাশাপাশি মসজিদ মাদ্রাসায়ও সঠিক তথ্য তুলে ধরে অপপ্রচারকারীদের মুখোশ উম্মোচন করে দিতে হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, বর্তমান সরকারের উন্নয়ন মূলক কার্যক্রম গুলো আরো বেশি বেশি প্রচার করতে হবে। জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমকায় আনার মাধ্যমে উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আব্দুল মান্নান জয়, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাজালাল, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজান খন্দকার, পৌর যুবলীগের আহবায়ক আহসান হাবিব মিলন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি রাজু ফকির প্রমুখ।

আরো পড়ুন

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭,আহত-৬।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ৭ জন নিহত এবং আরও ৬ জন...

Read more
কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত-২,আহত ৪।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে...

Read more
দাউদকান্দি ও সুন্দলপুর ইউনিয়নবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাইফুল ইসলাম প্রধান।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলা তথা সুন্দলপুর ইউনিয়নবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এসআইপি গ্লোবাল সার্ভিসের চেয়ারম্যান ও...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top