আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার ১১ টি  সংসদীয় আসনে নির্বাচনে নতুন ভোটার বেড়েছে ৭ লাখ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা জেলার  নতুন ১১ টি সংসদীয় আসনে নতুন ভোটার   বেড়েছে ৭ লাখ।
 ২০১৮ সালের নির্বাচনি তফসিল থেকে এ পর্যন্ত কুমিল্লা জেলায় ভোটার বেড়েছে ৭ লাখ ১ হাজার ৮৬২ জন। গত ২০ জুলাই পর্যন্ত জেলার ১১টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা ৪৫ লাখ ৮০ হাজার ৪৬৬ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ সংখ্যা ছিলো ৩৮ লাভ ৭৮ হাজার ৬০৪ জন। কুমিল্লা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এখনো পর্যন্ত ৭ লক্ষাধিক ভোটার বেড়েছে। তফসিল ঘোষণা পর্যন্ত এই সংখ্যা কম বেশি হতে পারে। কেউ মারা গেলে কিংবা নতুন ভোটার আরো অন্তর্ভূক্ত হলে তা পরিবর্তিত হবে।
জানা গেছে, জেলায় এবার পুরুষ ভোটার ২৩ লাখ ৫১ হাজার ৭২৭ জন এবং নারী ভোটার ২২ লাখ ৩৫ হাজার ৭৯৮ জন।
কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি ভোটার জাতীয় সংসদের ২৫৮তম আসন কুমিল্লা-১০ (কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলা) আসনে ৬ লাখ ১৯ হাজার ৫৬২ জন।
সবচেয়ে কম ভোটার জাতীয় সংসদের ২৫০তম আসন কুমিল্লা-২ সংশোধিত (হোমনা-মেঘনা) আসনে ২ লাখ ৮১ হাজার ৬০৯ জন।
এছাড়া,কুমিল্লা-১(২৪৯ দাউদকান্দি-তিতাস) সংশোধিত আসনে ৪ লাখ ৬১ হাজার ৬৪২ জন, এর মধ্যে পুরুষ ভোটার – ২ লাখ ৩৬ হাজার ৯৩০ জন ও  নারী ভোটার- ২ লাখ ২৪ হাজার ৭১২ জন।
কুমিল্লা-২ (২৫০ সংশোধিত হোমনা-মেঘনা) আসনে ২ লাখ ৮১ হাজার ৬০৯ জন, পুরুষ- ১ লাখ ৪৬ হাজার ৯৪৭ জন ও  নারী- ১ লাখ ৩৪ হাজার ৬৬২ জন ।
কুমিল্লা-৩(২৫১) মুরাদনগর উপজেলায় ৪ লাখ ৫৮ হাজার ৯৬০ জন, এর মধ্যে পুরুষ-২ লাখ ৩৬ হাজার ৭১ জন এবং নারী- ২ লাখ ২২ হাজার ৮৮৬জন ।
কুমিল্লা-৪ (২৫২)দেবিদ্বার উপজেলায় ৩ লাখ ৭৪ হাজার ৪৪৬ জন, এর মধ্যে পুরুষ- ১ লাখ ৯৪ হাজার ১৮৪ জন এবং  নারী- ১ লাখ ৮০ হাজার ২৬২ জন ।
কুমিল্লা-৫(২৫৩ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং) আসনে ৪ লাখ ৩৪ হাজার ৭৫১ জন, এর মধ্যে পুরুষ- ২ লাখ ২৪ হাজার ৩৭৬ জন এবং নারী- ২ লাখ ১০ হাজার ১০৭ জন ।
কুমিল্লা- ৬(২৫৪ আদর্শ সদর, সিটি কর্পোরেশন ও সেনানিবাস এলাকা) ৪ লাখ ৬৬ হাজার ৩৩২ জন, এর মধ্যে পুরুষ- ২ লাখ ৩৫ হাজার ৭৩৫ জন এবং নারী- ২ লাখ ৩৭ হাজার ৯৪৬ জন।
কুমিল্লা-৭ (২৫৫)আসন চান্দিনা উপজেলায়  ৩ লাখ ২ হাজার ২৮৫ জন, এর মধ্যে এর মধ্যে পুরুষ- ১ লাখ ৫৪ হাজার ৭১৩ জন এবং নারী- ১ লাখ ৪৭ হাজার ৫৭০ জন।
কুমিল্লা-৮(২৫৬) বরুড়া আসনে ৩ লাখ ৪৬ হাজার ৭৬০ জন, এর মধ্যে পুরুষ- ১ লাখ ৭৬ হাজার ৯৯৭ জন এবং নারী- ১ লাখ ৬৯ হাজার ৭৫৮ জন ।
কুমিল্লা-৯(২৫৭ লাকসাম- মনোহরগঞ্জ) উপজেলায় ৪ লাখ ৪২ হাজার ২৩৮ জন, এর মধ্যে পুরুষ- ২ লাখ ২৮ হাজার ৬৮ জন এবং নারী- ২ লাখ ১৪ হাজার ১৬৬ জন।
কুমিল্লা-১০ (২৫৮ সদর দক্ষিণ- লালমাই- নাঙ্গলকোট উপজেলা ) আসনে ৬ লাখ ১৯ হাজার ৪৬২ জন, এর মধ্যে পুরুষ- ৩ লাখ ১৭ হাজার ১৮৩ জন এবং নারী – ৩ লাখ ২ হাজার ৩৭৪ জন।
 এবং কুমিল্লা-১১(২৫৯) চৌদ্দগ্রাম আসনে ৩ লাখ ৯১ হাজার ৮৮১ জন, এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫২৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৩৫৫ জন। এছাড়া জেলায় ২৮ জন হিজড়া ভোটার রয়েছে।

আরো পড়ুন

কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযাবে ২ লাখ টাকা জরিমানা।

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ কুমিল্লার...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত।

মায়ের ভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে কুমিল্লার মুরাদনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top