আজ ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লার ১১ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার,ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী এখন ৮০ জন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মোট ১০ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এতে করে জেলায় বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে।নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দলীয় সিদ্ধান্ত, সমর্থন ঘোষণা ও নির্বাচনী কৌশলের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেন।মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন কুমিল্লা-১ আসনে বিএনপির বিকল্প প্রার্থী ড. খন্দকার মারুফ হোসেন ও খেলাফত মজলিসের সৈয়দ আব্দুল কাদের (জামাল)। কুমিল্লা-২ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুস সালাম, কুমিল্লা-৪ আসনে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে খেলাফত মজলিসের হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেন।
এছাড়া কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও এবি পার্টির প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা-৭ আসনে জামায়াত নেতা মাওলানা মোশারফ হোসেন, কুমিল্লা-৮ আসনে খেলাফত মজলিসের মো. জোবায়ের হোসেন এবং কুমিল্লা-৯ আসনে খেলাফত মজলিসের আবদুল হক আমিনী ও মো. মাহবুবুর রহমান মনোনয়ন প্রত্যাহার করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একাধিক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ফলে কুমিল্লার বিভিন্ন আসনে ভোটের সমীকরণে পরিবর্তন এসেছে এবং নির্বাচনী লড়াই আরও স্পষ্ট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে।

আরো পড়ুন

কুমিল্লায় আলুর বাম্পার ফলন;দাম নিয়ে শঙ্কা কৃষকরা!

কুমিল্লায় লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম আলুর চাষ হলে বিগত বছরের মতো বাম্পার ফলন হয়েছে। তবে ফলন বেশি হলে যেখানে কৃষকদের...

Read more
কুমিল্লায় জমে উঠেছে ঈদবাজার;শপিং মলে উপচেপড়া ভিড়।

কুমিল্লায় জমে উঠেছে ঈদের বাজার। শপিং মলগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের গুলোতে উপচেপড়া ভিড়। সকাল ১০টা থেকে শুরু করে রাত ১২টা...

Read more
এইচএসসির ফল বিপর্যয়ের কারণে-কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের পাঠদান সাময়িক স্থগিত।

এইচএসসির ফলাফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ১৩টি কলেজের পাঠদান ও একাডেমিক স্বীকৃতি স্থগিত করা হয়েছে।গত ৫ মার্চ মাধ্যমিক...

Read more
বাসসের প্রধান প্রতিবেদক দিদারুল আলম এর মায়ের ইন্তেকাল। 

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান প্রতিবেদক দিদারুল আলমের মা আছিয়া বেগম আর নেই। আজ মঙ্গলবার রাত ৯টায় তিনি কুমিল্লা ময়নামতির...

Read more
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top