কুমিল্লায় বিজিবির অভিযানে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, (২৩ জানুয়ারি) শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিট ও সকাল ৮টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র অধীন গোলাবাড়ী ও কটকবাজার পোস্টের বিশেষ টহল দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
অভিযানে সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়বাড়ি এলাকায় এবং প্রায় ১০০ গজ অভ্যন্তরে থ্রীস্টার তেলের পাম্প নামক স্থানে মালিকবিহীন অবস্থায় একটি মিনি পিকআপ জব্দ করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ী, বাসমতি চাউল, রেডবুল ও আমুল বাটার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত চোরাচালানি পণ্যের আনুমানিক বাজার মূল্য ৬১ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।

আরো পড়ুন

কলেজ ছাত্রী তনু হত্যা মামলায় একজন গ্রেপ্তার; তিনদিনের রিমান্ড মঞ্জুর।

দীর্ঘ ১০ বছর পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর...

Read more
নগরীর ২২নং ওয়ার্ডবাসির মতবিনিময় সভায় কুসিক প্রশাসক: সিটি কর্পোরেশন প্রশাসকের চেয়ারকে দুর্নীতিমুক্ত রাখবো।

কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের সার্বিক সমস্যা চিহ্নিতকরণ ও কার্যকর সমাধানের লক্ষ্যে মতবিনিময় সভা মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে হাজী আক্রাম...

Read more
কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু!

হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি কুমিল্লায় নতুন করে এক শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ বেড়েছে জনমনে। মারা যাওয়া শিশু...

Read more
কৃষকদের জন্য সরাসরি সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ – কুমিল্লায় কৃষিমন্ত্রী।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষি খাতের উন্নয়নে অতীতের বিভিন্ন কৃষিবান্ধব উদ্যোগ আজও ইতিবাচক...

Read more
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় হাম-রুবেলায় আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top