আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ৫ দলীয় প্রার্থীসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মধ্যে ৫জন দলীয় ও বাকি ২জন স্বতন্ত্র প্রার্থী।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৪টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৃথক পৃথক ভাবে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
তাঁরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লুৎফর রেজা খোকন, কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী কুমিল্লা উত্তর জেলা কমিটির আহবায়ক তোফায়েল হোসাইন, বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থী উপজেলা কমিটির সহ-সভাপতি মো. সহিদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেস এর সালাম মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর।
তাঁদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লুৎফর রেজা খোকন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান এর কার্যালয়ে এবং বাকি ৫জন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার তাপস শীল এর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
এদিকে, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এ আসন থেকে মোট ১৩জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত মোট ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার মো. আশরাফুল ইসলাম।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top