আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা নগরীর মেডিকন ডায়গনস্টিক ও মেট্রোপলিটন হাসপাতাল সিলগালা:২ লাখ টাকা জরিমানা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সর্বোচ্চ দুই শ’ মিটার দূরে কুমিল্লা মেট্রোপলিটন হসপিটাল। কুমিল্লা জেনারেল হাসপাতালের সামনে এই হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা দেয়ার বৈধ কাগজপত্র পায়নি ভ্রাম্যমান আদালত ও স্বাস্থ্য বিভাগ। এই হাসপাতালের যে অপারেশন থিয়েটারকে ব্যবহারের অযোগ্য বলে ঘোষনা করে সিলগালা করা হয়েছে – সে হাসপাতালে একদিন আগেও করা হয়েছে এক প্রসূতি মায়ের অস্ত্রোপাচার। নবজাতক শিশুসহ ওই মা’কে আবার রাখা হয়েছে অপারেশন থিয়েটারের লাগোয় অস্বাস্থ্যকর কেবিনে। দুর্ভাগ্যের বিষয় যে হাসপাতালটিকে এত অনিয়মের অভিযোগে সিলগালা করা হলো- এই হাসপাতালেই চিকিৎসা দিতে আসেন কুমিল্লার নামকরা চিকিৎসকরা! স্বাস্থ্যবিভাগের অভিযানে প্রতিষ্ঠানটি সিলগালা করার পাশাপাশি কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
নগরীর মেডিকন স্পেশালাইজড হাসপাতাল। হাসপাতালে নিয়মিত হয় অস্ত্রপচার। ভর্তি আছে রোগী। আছে ইমার্জেন্সি বিভাগও। গত এক বছর ধরে কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকার এই হাসপাতালে কার্যক্রম চলছে। কিন্তু এই হাসপাতালের কোন
কাগজপত্রই নেই। না আছে অনুমতি। শুধুমাত্র মেশিনপত্র কিনেই হাসপাতাল নাম দিয়ে এর কার্যক্রম চলমান। ডেঙ্গু পরীক্ষাসহ প্রায় সকল ধরনের স্বাস্থ্য
পরীক্ষায় সরকার অনুমদিত মূল্যের তুলনায় বেশি নেয়ার প্রমাণও পাওয়া গেছে এই এই কথিত হাসপাতালে।
সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের জরুরী বিভাগে দুইটি বেড রেখেই সামনে ইমার্জেন্সি সিল লাগিয়ে দেয়া হয়েছে। সেখানেই একটি অক্সিজেন সিলিন্ডারও হাসপাতালের ফার্মেসির কোন কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এছাড়াও হাসপাতালের যেসকল সরঞ্জাম থাকার কথা তার পর্যাপ্ত ছিল না। যেকারণে এক লাখ টাকা জরিমানা ও হাসপাতালের সকল বিভাগসহ হাসপাতাল সিলগালা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মো. মেহেদী হাসান (এমওসিএস) ও ডা. মো. আবদুল কাউয়ুম (এমও কোওর্ডিনেটর)।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার মো. মেহেদী হাসান বলেন, মেডিকন হাসপাতালের কোন অনুমতি পত্র নেই। তারা অনুমতি ছাড়াই রোগী ভর্তি, পরীক্ষা ও অস্ত্রপচার করে যাচ্ছিল। এছাড়াও তারা সকল পরীক্ষার দামও বেশি রাখে।
জরুরী বিভাগের ভেতর শুধু দুইটা বেড ছাড়া আর কিছুই নেই। এমন অনিয়মের কারণে তাদের জরিমানা করা হয়েছে।
এছাড়া মেট্রোপলিটন হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও রোগী দেখার দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক না থাকাসহ নানান অভিযোগে হাসপাতালটিকে সিলগালা এবং দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আরো পড়ুন

কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযাবে ২ লাখ টাকা জরিমানা।

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ কুমিল্লার...

Read more
অপব্যয় রোধ ও দূর্নীতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে-কুমিল্লায় গণপূর্তমন্ত্রী।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, ‘আইনের বাইরে গিয়ে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না। আইন মেনেই সব প্রকল্প...

Read more
কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

জেলা কর আইনজীবী সমিতি, কুমিল্লার বার্ষিক সাধারণ সভা শনিবার কর ভবনের আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় কর...

Read more
কুমিল্লায় ভোটের মাঠে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-পুলিশ সুপার আনিসুজ্জামান।

কুমিল্লায় ভোটের মাঠে ৪৯ লাখের বেশি ভোটারের বিপরীতে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিযুক্ত থাকবেন বলে জানিয়েছেন কুমিল্লা পুলিশ...

Read more
নিরপরাধ আওয়ামী নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে – বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

নিরপরাধ আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি উদার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড: সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন,...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top