আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, গরীব মানুষের ভাগ্য পরিবর্তন হয় -এমপি বাহার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়, গরীব মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। কাজের লোকের মেয়ে আর কাজের মেয়ে হয় না। রাষ্ট্রীয় সুবিধায় লেখাপড়া করে ভাগ্যের পরিবর্তন করে। কৃষকের ছেলে- মেয়ে অফিসার হয়। এই সরকারের আমলে দেশের গরীব ও অসহায়দের কল্যাণে সহযোগিতা অব্যাহত রয়েছে বলে দেশে উন্নয়নের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেলে, এলিভেটর এক্সপ্রেস, কর্ণফুলী ট্যানেলের মত মেগা প্রকল্প বাস্তবায়ন হয়। জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা আজ কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সব সেক্টরের উন্নয়ন করেছেন এবং দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিচ্ছেন।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা নগরীর হোচ্ছামিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা মহানগর ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি এসব কথা বলেন।
ত্রি-বার্ষিক সন্মেলনে অনুষ্ঠানের রেজাউল করিম ভুলু কে সভাপতি ও কাজী আবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত।কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু ও সাংগঠনিক সম্পাদক ডা: তাহসিন বাহার সূচনার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাসান ইমাম মজুমদার ফটিক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার মোরশেদুল আলম, উপদপ্তর সম্পাদক নাইমুল হক হিমেল সহ অন্যান্যরা। ঝাঁকজমকপূর্ণ উক্ত সম্মেলনে মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন পেশায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে একই অনুষ্ঠানে ওয়ার্ড যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও শ্রমিক লীগের কমিটি ঘোষণা করা হয় ।

আরো পড়ুন

কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযাবে ২ লাখ টাকা জরিমানা।

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ কুমিল্লার...

Read more
অপব্যয় রোধ ও দূর্নীতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে-কুমিল্লায় গণপূর্তমন্ত্রী।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, ‘আইনের বাইরে গিয়ে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না। আইন মেনেই সব প্রকল্প...

Read more
কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

জেলা কর আইনজীবী সমিতি, কুমিল্লার বার্ষিক সাধারণ সভা শনিবার কর ভবনের আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় কর...

Read more
কুমিল্লায় ভোটের মাঠে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-পুলিশ সুপার আনিসুজ্জামান।

কুমিল্লায় ভোটের মাঠে ৪৯ লাখের বেশি ভোটারের বিপরীতে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিযুক্ত থাকবেন বলে জানিয়েছেন কুমিল্লা পুলিশ...

Read more
নিরপরাধ আওয়ামী নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে – বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

নিরপরাধ আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি উদার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড: সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন,...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top