শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই সবক্ষেত্রে এগোচ্ছে দেশ: আবুল হাশেম খান এমপি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাশেম খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় আছেন বলেই দেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। শুধু নেতা হলেই হবে না, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে দেশ প্রেম আছে, মেধা আছে, দুরদর্শিতা আছে, প্রজ্ঞা আছে। এই ধরনের নেতৃত্ব দেশে আর দ্বিতীয় কেউ নেই। গতকাল শনিবার বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিদলাই ইউনিয়ন আওয়ামীলীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আবুল হাশেম খান এমপি বলেন, শেখ হাসিনা আগামীতেও ক্ষমতায় থেকে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো, নিরাপদে ও শান্তিতে আছে। সেই কারণে শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় দরকার। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান সাংসদ আবুল হাশেম খান।
শান্তি সমাবেশ প্রধান মেহমান ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি।
সমাবেশে সভাপতিত্ব করেন শিদলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর।
এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা মৎস্য জীবীলীগের আহ্বায়ক মো. শাহ আলম, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন জসিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল হক, শশীদল ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান রিয়াদ, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন চৌধুরী, চান্দলা ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্য সচিব প্রভাষক তাসলিমা আক্তার হ্যাপী, যুবলীগ নেতা আবু মোছা মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. জাহিদুল হাসান পলাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম।
বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এই শান্তি সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সদস্য মো. মোস্তাক আহমেদ।
এছাড়া যুবলীগ নেতা মো. নবীর হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমুল হাসান শরীফ, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মোশারফ হোসেন আলিফ, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক গাজী মো. মানিক মিয়া প্রমূখসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

কুসিক জনগণকে ট্যাক্সের টাকার হিসাব দিবো তিন মাস পরপর : কুসিক প্রশাসক।

কুমিল্লা নগরবাসীর ট্যাক্সের টাকার ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব জনগণের সামনে...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ!

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার...

Read more
হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী...

Read more
কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাসে আগুন;দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top