আহত স্কুল ছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে যান এমপি মনিরুল হক চৌধুরী।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার কাটাবিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত স্কুল ছাত্র ইথান আহমেদকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ, মহানগর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

রোববার (২৮ জুন) দুপুরে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ইথানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, হাসপাতালের রেজিস্ট্রার ডা. শামিম আহমেদ, নিউরোলজি বিভাগের প্রধান ডা. মশিউর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা।

পরিদর্শনকালে এমপি মনিরুল হক চৌধুরী ইথানের চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত করার ব্যবস্থা করেন। পাশাপাশি ইথানের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি ইথানের পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মনিরুল হক চৌধুরী বলেন, মাদক শুধু কুমিল্লার নয়, এটি আজ সারাদেশের একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মাদক কারবারিদের গুলিতে একজন স্কুল ছাত্র মৃত্যুর সঙ্গে লড়াই করছে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা যতই প্রভাবশালী হোক, তাদের সমূলে নির্মূল করতে হবে। এ বিষয়ে আমি স্বরাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, পুলিশের ডিআইজি, কুমিল্লার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। কুমিল্লার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিক বৈঠকে দ্রুত মাদকের আখড়া উচ্ছেদ এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছি।

তিনি আরও বলেন, সম্প্রতি সদর দক্ষিণের লালমতিতে মাদক কারবারি মিলনকে স্থানীয় জনগণ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। কাটাবিল এলাকাতেও অভিযান চলছে এবং অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তার ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতাও প্রয়োজন। সবাই একসঙ্গে কাজ করলেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

আরো পড়ুন

দাউদকান্দি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা।

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৩...

Read more
কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন সচিব এবং কলেজ পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও...

Read more
কুমিল্লায় একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

রবিবার (২১ জুন) সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে নিজস্ব প্রতিবেদক ও কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি...

Read more
মুরাদনগরে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা।

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের পায়ব (মইয়াকান্দি) গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। বৃহস্পতিবার...

Read more
মুরাদনগরের এসিল্যান্ড সাকিব হাসান খাঁনের ওপর ডাকাত হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে নিজ এলাকায় ডাকাতের হামলার শিকার হয়েছেন। হামলায় আহত...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top