বরুড়ার লক্ষিপুরে আয়োজিত প্রধানমন্ত্রী তারেক রহমান কে বরন করে নিতে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে বরুড়াবাসী। গতকাল ১৬ মে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর যাওয়ার পথে বরুড়া লক্ষিপুর খেলার মাঠে আয়োজিত পথসভাকে কেন্দ্র বরুড়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বরুড়া উপজেলা প্রশাসনের নির্ঘুম নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে বর্ণিল সাজে সাজিয়েছে সভাস্থল সহ আশপাশের এলাকা। এদিকে জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান পথসভার প্রস্তুতি পর্যবেক্ষন করতে আজ ১৫ই মে সভাস্থল পরিদর্শন করেছেন। সভাস্থলের পাশে থাকা স-মিলের সকল জিনিস পত্র অপসারণ, লক্ষিপুর বাজার, মুদাপফরগঞ্জ বাজার, বিজরা বাজার, মগবাড়ি বাজার সহ চঁাদপুর -কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সকল বাজার গুলোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পুরো আঞ্চলিক মহাসড়ককে বর্ণিল ভাবে সজ্জিত করা হয়েছে। এছাড়াও বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি, সহকারী কমিশনার (ভুমি) আহসান হাফিজ, অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল জলিল সহ দলের সকল গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ দিনরাত নিরলস ভাবে কাজ করে সভার সকল প্রস্তুতি শেষ করেছেন। পথসভা কে কেন্দ্র করে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মন্ত্রী ও কুমিল্লা দঃ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের নির্দেশনায় সারা উপজেলা ব্যাপী মাইকিং করে বরুড়াবাসীকে সভার আমন্ত্রণ জানানো হয়েছে, বরুড়া পৌরসভা ছাত্রদল সদর বাজারে আনন্দ শোভাযাত্রা করেছে।এ ব্যাপারে বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন বলেন আমরা আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়েই মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত, বরুড়া উপজেলা বিএনপির অভিভাবক কুমিল্লা দঃ জেলা বিএনপির সভাপতি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মন্ত্রী জাকারিয়া তাহের সুমন মহোদয়ের সঠিক দিকনির্দেশনায় আমরা বরুড়া উপজেলা বিএনপি সম্পূর্ণ প্রস্তুত মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করতে।
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা ও মাদক মামলার ২টি সাজা পরোয়ানাসহ মোট ৬টি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে...
Read more





