লালমাইয়ে বাবার হাতে মাদকাসক্ত ছেলে খুন!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার লালমাইয়ে মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে বাবার ছুরিকাঘাতে খুন হয়েছেন কাজী মোহাম্মদ উল্লা (৪০) নামে এক মাদকাসক্ত ছেলে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের রামপুর কাজী বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় হত্যাকারী বাবা কাজী হিরন মিয়া (৭০) কে আটক করেছে লালমাই থানা পুলিশ। চার ভাই এবং তিন বোনের মধ্যে মোহাম্মদ উল্লা ৫ম। ব্যক্তিগত জীবনে নিহত মোহাম্মদ উল্লা বিবাহিত ছিলেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিহত কাজী হিরন মিয়া তার মাদকাসক্ত ছেলে কাজী মোহাম্মদ উল্লা’র সাথে মাদক সেবনকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পিতা কাজী হিরন ধারালো ছুরি দিয়ে নিজ ছেলে মোহাম্মদ উল্লাকে গলায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পিতা কাজী হিরন নিজেই মোবাইল ফোনের মাধ্যমে থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান লালমাই থানার অফিসার ইনচার্জ ও ভুশ্চি বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। পরে অভিযুক্ত পিতা কাজী হিরনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আসামিকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
পরিবারসূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ উল্লা দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য পরিবারকে চাপপ্রয়োগ করত। সে নিয়মিত মাদক সেবন করে তার মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যদেরকে মারধর করে আসছে। এই ঘটনায় তাঁর মা-বাবা অতিষ্ঠ হয়ে তাঁর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন ইউএনও। ২১দিন পূর্বে জেল থেকে ছাড়া পেয়ে আবারও মাদক সেবনে আসক্ত হয়ে পড়ে সে। মোহাম্মদ উল্লা মাদকাসক্ত অবস্থায় মাঝেমধ্যে পরিবারের নারী সদস্যদের যৌন হয়রানি করতো বলেও অভিযোগ করে পরিবার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, বাবার ছুরিকাঘাতে মোহাম্মদ উল্লা নামে এক ছেলে খুন হয়েছেন। এ ঘটনায় ছেলের হত্যাকারী বাবা হিরন মিয়াকে আটক করেছে লালমাই থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান; আগামীকাল শুক্রবার আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

আরো পড়ুন

লালমাই সৎ মায়ের নির্যাতনে নির্যাতিত সামিয়া ঘরে ফিরলো প্রশাসনের হস্তক্ষেপে!

কুমিল্লার লালমাই উপজেলায় মা হারা এতিম এক শিশুর ওপর সৎ মায়ের নির্যাতনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার রাতে একটি ভিডিও...

Read more
দক্ষিণ কুমিল্লায় প্রথম ফুটবল এরিনা এন্ড প্লে গ্রাউন্ড মাঠ বাগমারায় উদ্বোধন।

স্থানীয় পর্যায়ে ফুটবল চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে চালু হয়েছে আন্তর্জাতিক মানের ফুটবল এরিনা, যার নাম দেওয়া হয়েছে...

Read more
লালমাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লালমাই উপজেলা  উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী...

Read more
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার-কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকার...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top