নগরীর ২২নং ওয়ার্ডবাসির মতবিনিময় সভায় কুসিক প্রশাসক: সিটি কর্পোরেশন প্রশাসকের চেয়ারকে দুর্নীতিমুক্ত রাখবো।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের সার্বিক সমস্যা চিহ্নিতকরণ ও কার্যকর সমাধানের লক্ষ্যে মতবিনিময় সভা মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। কুসিক প্রশাসকের সাথে ওয়ার্ডবাসির মতবিনিময় সভায় নিজ নিজ গ্রামের সমস্যাগুলো তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান স্থানীয়রা। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
তিনি বলেন, আজ ২২ নং ওয়ার্ডবাসি যেই দাবিগুলো তুলে ধরেছেন সেই দাবিগুলো আমারও দাবি। ওয়ার্ডের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। আপনারা আমাকে একটু সময় দেন। ইনশাআল্লাহ একটা একটা করে ধারাবাহিকভাবে সকল সমস্যার সমাধান করা হবে। এলাকার রাস্তা-ঘাট, কবরস্থান, ড্রেনেজ, মসজিদ-মাদরাসার দৃশ্যমান উন্নয়ন করা হবে। পাশাপাশি স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠের ব্যবস্থা করা হবে।তিনি আরো বলেন, কুসিকের দায়িত্ব পাওয়ার পর থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করার চেষ্টা করছি। প্রতি তিনমাস অন্তর অন্তর সিটি কর্পোরেশনের আয় ব্যয় সহ সকল প্রকার হিসাব দিবো। সিটি কর্পোরেশন প্রশাসকের চেয়ারকে দুর্নীতিমুক্ত রাখবো।

কুমিল্লা সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে ও কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূঁইয়ার সার্বিক তত্ত্বাধানে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশন নির্বাহী প্রকৌশলী মাঈদ উদ্দিন চিশতি, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মজুমদার, সাবেক কাউন্সিলর শাহআলম মজুমদার, সমাজসেবক আব্দুল কাদের মাস্টার, সাংবাদিক এম ফিরোজ মিয়া, ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়া, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক হাসান মজুমদার, সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক ইঞ্জিনিয়ার সায়েম মজুমদার, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ছোটন প্রমুখ।

আরো পড়ুন

আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের বিভিন্ন খাতে ক্ষতি হলেও সবচেয়ে বেশি...

Read more
কুমিল্লায় জলাবদ্ধতা নৌকায় চড়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা।

টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার সকালে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি...

Read more
কুমিল্লায় জলাবদ্ধতা নৌকায় চড়ে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা।

টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। সোমবার সকালে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেনি...

Read more
কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় মূলহোতা ‘অপু’ গ্রেপ্তার

কুমিল্লায় কাটাবিলের স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধের বহুল আলোচিত ঘটনায় অভিযুক্ত মূলহোতা আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

Read more
আহত স্কুল ছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে যান এমপি মনিরুল হক চৌধুরী।

কুমিল্লার কাটাবিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত স্কুল ছাত্র ইথান আহমেদকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান কুমিল্লা-৬ (সদর, সদর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top