আজ ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন সেবার মহান উদ্দেশ্য নিয়ে সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মুন্সীরহাট পূর্ব বাজারে ‘মুন্সীরহাট ক্লিনিক’ হলরুমে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ক্লিনিকের শুভ উদ্বোধন করেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সফিকুর রহমান পাটোয়ারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুফাচ্ছিরে কুরআন আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন মুজাদ্দেদী, বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মো. রুস্তম আলী, বিশিষ্ট সমাজসেবক ও ডেন্টাল সার্জন ডা. মো. আব্দুর রহিম ভূঁইয়া, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. নূরে আলম মিয়াজী, স্মার্ট গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাশেম, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ভূঁইয়া, মুন্সীরহাট ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, মুন্সীরহাট ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবু জাফর, বিশিষ্ট সমাজসেবক মাহফুজ আলম, আবুল মহিন প্রমুখ।

মুন্সীরহাট ক্লিনিকের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যাংকার মো. খোরশেদ আলম মোল্লার সভাপতিত্বে ও ক্লিনিকের পরিচালক ডা. আরিফুর রহমান মোল্লার সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মাওলানা কাজী মো. মনির আহমদ, মো. আব্দুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী মো. আলমগীর হোসেন, আব্দুল কাইয়ুম মোল্লা, আলী আহমেদ, মায়েন উদ্দীন, সমাজসেবক মাস্টার সোলায়মান মিয়া, সাবেক সমাজসেবা অফিসার আবুল খায়ের মোল্লা, কবি ফরিদ উদ্দীন ভূঁইয়া, সাংবাদিক সাঈদ আব্দুল মালেক, এডভোকেট সাইফ উদ্দীন মজুমদার, কাজী খোরশেদ আলম সহ ক্লিনিকের পরিচালকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কুরআন থেকে পবিত্র কালামে শরীফ তেলাওয়াত করেন মুন্সীরহাট পূর্ব বাজার মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন। ইসলামী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী মাওলানা ইমতিয়াজ রাসেল। এ সময় স্বল্প খরচে উন্নত সেবা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন ক্লিনিক কর্তৃপক্ষ।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top