কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

জেলা কর আইনজীবী সমিতি, কুমিল্লার বার্ষিক সাধারণ সভা শনিবার কর ভবনের আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় কর আইনজীবী সমিতির আহ্বায়ক এডভোকেট মোঃ লুৎফুর রহমান রাজনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা শুরু হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কর আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট কাইমূল হক রিংকু। বিশেষ অতিথি ছিলেন কর আইনজীবী ও সাবেক পিপি এডভোকেট আ হ ম তাইফুর আলম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র কর আইনজীবী আশরাফ উদ্দিন রহমত, কর আইনজীবী ও সিনিয়র এডভোকেট জসীমউদ্দিন চৌধুরী শিশু। উপস্থিত ছিলেন সিনিয়র কর আইনজীবী মোঃ লিয়াকত আলী , কর আইনজীবী ও স্পেশাল পিপি একেএম মাহবুবুল হক খন্দকার প্রমুখ।

সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সদস্য সচিব কর আইনজীবী ও এডভোকেট মনিরুল ইসলাম। আলোচনায় অংশ নেন সমিতির যুগ্ম-আহ্বায়ক মোঃ আবুল মিয়া, কর আইনজীবী হামিদ তালুকদার, কর আইনজীবী মোঃ বাবর মিয়া, কর আইনজীবী কামাল আহমদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন কর আইনজীবী ও এডভোকেট ইফতেখার হোসেন।

সভার শুরুতে নবীন কর আইনজীবীদের বরন করে নেওয়া হয়। পটপরিবর্তনের পর এবারই সর্বাধিক সংখ্যক আইটিপি ও এডভোকেটগণ কর আইনজীবী হিসেবে যোগদানের সুযোগ পেলেন।

সভায় সদস্য কল্যান তহবিল গঠন, সদস্য চাঁদা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রস্তাব তুলে ধরে বক্তব্য দেন সমিতির সদস্যরা। সভায় সাধারন সম্পাদকের উপস্থাপিত প্রতিবেদন, অডিটকৃত অর্থনৈতিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

আরো পড়ুন

কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় গত মে মাসে এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে জেলায় মোট সাতজনের...

Read more
হঠাৎ সরকারি দপ্তরে এমপি, ছুটি থেকে আসেননি বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী!

ঈদুল আজহার পর প্রথম কর্মদিবসে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।...

Read more
বিএনপি সরকার গঠন করায় একটি পক্ষ ষড়যন্ত্র করছে: কুমিল্লায় প্রাণিসম্পদ মন্ত্রী।

বিএনপি নিরঙ্কুশ বিজয়ে সরকার গঠনের পর একটি পক্ষ মনক্ষুণ্ণ হয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী...

Read more
সদর দক্ষিণে বিএনপি নেতাকর্মীদের সাথে কৃষিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়।

কুমিল্লা সদর দক্ষিণে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top