কুমিল্লায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগমনের উপলক্ষে সংবাদ সম্মেলন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) কুমিল্লা সফর করবেন। তার এই সফরকে কেন্দ্র করে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, ডা. শফিকুর রহমান ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। নেতারা আশা প্রকাশ করেছেন, এই সমাবেশে কুমিল্লা মহানগরসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে এক লক্ষাধিক মানুষের উপস্থিতি হতে পারে।এ উপলক্ষে ২৮ জানুয়ারি (বুধবার) সকালে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ।
তিনি বলেন, জামায়াতে আমিরের আগমনকে ঘিরে জনসভা সফল করতে সাংগঠনিক, নিরাপত্তা ও শৃঙ্খলাসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কুমিল্লা সফরের অংশ হিসেবে পরদিন ৩১ জানুয়ারি জামায়াতে আমির কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আরও একটি জনসভায় অংশগ্রহণ করবেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন,
কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা মহানগরী নায়েবে আমীর মো মোছলেহ উদ্দিন,
কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান, বাংরাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সুলাইমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী কামরুজ্জামান সোহেল, কাউন্সিল মোশারফ হোসাইন,মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য আমীর হোসাইন ফরায়েজী, ভিপি মজিবুর রহমান,ছাত্রশিবির মহানগরী সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েত।নেতারা জানান, উভয় জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন।

আরো পড়ুন

নিসচা’র বৃক্ষরোপন ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত।

কুমিল্লার দাউদকান্দিতে নিরাপদ সড়ক চাই (নিসচা'র) উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও ৩ শত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ...

Read more
দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে...

Read more
দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩।

কুমিল্লার দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। রবিবার (১৯ জুলাই) রাতে গৌরীপুর রামনগর ব্রিজের...

Read more
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের বিভিন্ন খাতে ক্ষতি হলেও সবচেয়ে বেশি...

Read more
দাউদকান্দিতে বয়লারের ফিডের বস্তার আড়ালে ১০৫ কেজি গাঁজা উদ্ধার;পিকআপ জব্দ।

কুমিল্লার দাউদকান্দিতে বয়লারের ফিড বহনকারী পিকআপে বস্তার আড়ালে লুকিয়ে রাখা ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top