আজ ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাঙ্গলকোটে সংঘর্ষে সাবেক মেম্বারসহ নিহত-২।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালেহ আহমেদ মেম্বার (৬০) ও দেলোয়ার হোসেন নয়ন (৪০) নামে দু’জনকে গুলি করে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। 
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
নিহত সালেহ আহমেদ মেম্বার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার ও ওই গ্রামের মৃত সালামত উল্লাহর ছেলে এবং দেলোয়ার হোসেন নয়ন একই গ্রামের আবুল খায়েরের ছেলে ও পেশায় বুনাই প্রবাসী ছিলেন।
স্থানীয় সুত্রে জানা যায়, গতবছরের জুন মাসে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে আলাউদ্দিন মেম্বার গ্রুপ ও সালেহ আহমেদ মেম্বার গ্রুপের মধ্যে কয়েকদফা সংঘর্ষ হয়। এতে বহু আহত হন এবং প্রায় অর্ধশত বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। সর্বশেষ ৩ আগস্ট আলাউদ্দিন মেম্বারকে অপহরণ করে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
এই হত্যার ঘটনার পর সালেহ আহমেদ মেম্বার গ্রুপ দীর্ঘদিন এলাকা ছেড়ে বাহিরে অবস্থান করেন। ৩ জানুয়ারি সালেহ আহমেদ মেম্বার গ্রুপ এলাকায় প্রবেশের চেষ্টা করলে আলাউদ্দিন মেম্বার গ্রুপের লোকজন বাঁধা প্রদান করেন এবং বিভিন্নভাবে হুমকি দিয়ে থাকেন।
নিহত দেলোয়ার হোসেন নয়নের বড় বোন হাজেরা আক্তার রিংকি জানান, “আমাদের বাড়িঘর সব জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক আগেই। তারপরও আমরা বাড়িতে গিয়ে তাবু টানিয়ে থাকতে শুরু করি। শুক্রবার সকালে আলাউদ্দিন মেম্বারের ছেলে রাজিমসহ প্রায় ২শতাধিক সন্ত্রাসী এক সাথে আমাদের ওপর হামলা চালায়, এতে আমার ভাই, নয়ন ও আমার চাচা সালেহ আহমেদ মেম্বার গুলিবিদ্ধ হয়৷ মৃত্যু নিশ্চিত করতে তাদের হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়।”
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈয়দা ফারহানা ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে কয়েকজনকে আনা হয়েছে। তার মৃত্যু দু’জন ইতিমধ্যে মারা গেছেন। প্রাথমিকভাবে বলা যাচ্ছে, গুলিবিদ্ধ ও হাত-পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এই মুহূর্তে আলিয়ারা গ্রাম মানুষশূণ্য রয়েছে।

আরো পড়ুন

জামায়াতকে নিবার্চিত করলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে-ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের।

আমরা নিবার্চিত হলে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলবো। আমাদেরকে নিবার্চিত করলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। নাঙ্গলকোটের প্রার্থী ইয়াছিন আরাফাতকে দাঁড়িপাল্লা...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
কুমিল্লা-১০ আসনের মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র...

Read more
কুমিল্লায় বিজিবির অভিযানে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য...

Read more
নাঙ্গলকোটে মহান বিজয় দিবস উদযাপন।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ভোরে ৩১বার তোপধ্বনি, সকালে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top