আজ ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে চান্দিনায় বর্ণাঢ্য র‍্যালি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন এর নেতৃত্বে র‍্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

বর্ণাঢ্য র‍্যালিতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, পৌরসভা, ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে ইউএনও নাজিয়া হোসেন বলেন, ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে শুরু হচ্ছে তারুণ্য উৎসব। আমরা যদি নিজেদের বদলাতে পারি তাহলে দেশ বদলে যাবে, একটি নতুন পৃথিবী গড়ে উঠবে। আমরা এক সাথে সবাই মিলে নতুন পৃথিবী গড়ে তুলব।

র‍্যালিতে উপস্থিত ছিলেন- চান্দিনা থানার ইন্সপেক্টর(তদন্ত) সঞ্জয় কুমার সরকার, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবু ইউসুফ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান , উপজেলা যুব উন্নয়ন অফিসার সফিকুল ইসলাম, চান্দিনা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top