আজ ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

লালমাইয়ে চার মাস পর লাশ উত্তোলন! 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার লালমাইয়ে চার মাস পর আদালতের নির্দেশে কবর থেকে মো. খোরশেদ আলম (৪৪) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের দক্ষিণ পালপাড়া গ্রামে পারিবারিক কবর থেকে তার লাশটি তোলা হয়। কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নূর আশেকের উপস্থিতে এবং লালমাই থানা পুলিশের সহযোগিতায় লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত সোমবার (৫ আগস্ট) বিকেলে নিজ বাড়ির পাশেই দুর্বৃত্তদের হামলায় নিহত হন স্থানীয় মৃত তোরাব আলীর ছেলে খোরশেদ আলম। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর পুলিশি সহায়তা না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করে নিহতের পরিবার। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে কুমিল্লার আদালতে একটি হত্যা মামলা দায়ের করলে মামলার তদন্তের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন ও সুরতহাল প্রতিবেদন তৈরির নির্দেশ দেয় আদালত।

নিহতের ছেলে ইমরান হোসেন জানান, আমার নিরপরাধ বাবাকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে রেখে চারমাস হলো। তদন্তের স্বার্থে আজ বাবার লাশ উত্তোলন করা হয়েছে। আমার বাবার হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের জোর দাবি জানাই এবং হত্যাকারীদের ফাঁসি চাই।

বিষয়টি নিশ্চিত করে লালমাই থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশে লালমাই থানা পুলিশের সহযোগিতায় লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

আরো পড়ুন

নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
কুমিল্লা-১০ আসনের মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র...

Read more
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কুমিল্লা-৬ আসনের প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরী।

ঢাকা থেকে কুমিল্লায় ফেরার পথে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি হাইওয়েতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কুমিল্লা-৬ নির্বাচনী আসনের প্রার্থী আলহাজ্ব...

Read more
আলীশ্বর সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন শুভ উদ্বোধন ও বই বিতরন।

আলীশ্বর সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন শুভ উদ্বোধন ও বই বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (১ জানুয়ারী) রোজ বুধবার ২০২৫ সালে প্রথম দিনে প্রতিষ্ঠানের...

Read more
সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবীতে লংমার্চ অনুষ্ঠিত।

সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে কয়েক'শ গাড়ি ও  হাজারো সমর্থক নিয়ে লালমাই উপজেলার যুক্তিখোলা বাজার হতে সদর দক্ষিণ হয়ে...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top