লালমাই হত্যা মামলা আসামি গ্রেফতার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
লালমাই খোরশেদ হত্যা মামলার পলাতক ফাহিম(২৮) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ফাহিম (২৮) কুমিল্লার লালমাই উপজেলার পালপাড়া গ্রামের খোরশেদ আলম(৫৫) হত্যা মামলার এজারহারভুক্ত আসামি। 
 (২৮ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে লালমাই থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা বিআরটিএ কার্যালয় থেকে তাকে আটক করে।গ্রেফতারকৃত ফাহিম উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের পালপাড়া গ্রামের সাব্বির আহমেদের ছেলে। তিনি কুমিল্লা বিআরটিএ অফিসের ফিঙ্গার সেকসনে মাষ্টার রুলে অফিস সহায়ক হিসেবে চাকরি করেন। পুলিশ ও নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের পালপাড়া গ্রামের খোরশেদ আলম ও জসিম উদ্দিনের সাথে জমি বিক্রয় নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল একই গ্রামের সাব্বির আহমেদের। গত ৫ আগষ্ট বিকেলে দেশব্যাপী অস্থিতিশীলতার সুযোগে সাব্বির আহমেদ তার সঙ্গীয়দের নিয়ে দেশীয় তৈরি অস্ত্র দিয়ে খোরশেদ আলম ও জসিম উদ্দিনের উপর হামলা করে। হামলাকারীরা খোলশেদ আলমকে কুপিয়ে রক্তাক্ত করে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশি সহায়তা না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করে নিহতের পরিবার।
গত ২৯ আগষ্ট কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৯নং আমলী আদালতে এজাহারভুক্ত ৪জনসহ ১৪জনের বিরুদ্ধে হত্যার অপরাধে অভিযোগ দায়ের করেন নিহতের ছেলে কলেজ শিক্ষার্থী ইমরান হোসেন (২৮)। আদালতের নির্দেশে গত ২২ অক্টোবর লালমাই থানার অফিসার ইনচার্জ মামলাটি এফআইআর করেন।
 মামলার এজারহারভুক্ত আসামীরা হলেন: পালপাড়া গ্রামের মৃত মাওলানা ছালামত উল্যাহ একরামির ছেলে সাব্বির আহমেদ (৫৫), তার ছেলে ফাহিম (২৮), মৃত মোস্তফার ছেলে সালাউদ্দিন (৩৩) ও আবদুর রহিমের ছেলে আলমগীর হোসেন (২৪)।
নিহতের ছেলে ইমরান হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের প্রতিশোধ নিতে আমার বাবাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের বিচারের জন্য অনেকদিন ধরে আদালতের বারান্দায় ঘুরেছি। পুলিশ আজকে এজাহারভুক্ত ৩নং আসামিকে গ্রেপ্তার করেছে। তবে ১ ও ২নং সহ অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তার করা জরুরি।আসামিরা এলাকায় থাকায় আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে।লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম বলেন, খোরশেদ আলম হত্যা মামলার এজারহারভুক্ত আসামী ফাহিমকে তার কর্মস্থল কুমিল্লা বিআরটিএ থেকে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করা হয়েছে। অন্য পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উত্তোলন করার প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

লালমাইয়ে বাবার হাতে মাদকাসক্ত ছেলে খুন!

কুমিল্লার লালমাইয়ে মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে বাবার ছুরিকাঘাতে খুন হয়েছেন কাজী মোহাম্মদ উল্লা (৪০) নামে এক মাদকাসক্ত...

Read more
লালমাই সৎ মায়ের নির্যাতনে নির্যাতিত সামিয়া ঘরে ফিরলো প্রশাসনের হস্তক্ষেপে!

কুমিল্লার লালমাই উপজেলায় মা হারা এতিম এক শিশুর ওপর সৎ মায়ের নির্যাতনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার রাতে একটি ভিডিও...

Read more
দক্ষিণ কুমিল্লায় প্রথম ফুটবল এরিনা এন্ড প্লে গ্রাউন্ড মাঠ বাগমারায় উদ্বোধন।

স্থানীয় পর্যায়ে ফুটবল চর্চা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে চালু হয়েছে আন্তর্জাতিক মানের ফুটবল এরিনা, যার নাম দেওয়া হয়েছে...

Read more
লালমাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লালমাই উপজেলা  উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী...

Read more
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার-কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকার...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top