আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে বিদেশী পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ এক যুবক গ্রেফতার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার দাউদকান্দি উপজেলার চারিপাড়া এলাকা থেকে বিদেশী পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ৷এই সময় তার কাছ থেকে একটি ম্যাগাজিনসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার(৫ নভেম্বর) গভীর রাতে দাউদকান্দি উপজেলার চারিপাড়া চৌমুনী বাজারের সরকার মার্কেট নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাজ্জাদ করিম খান।

গ্রেফতারকৃত নূর মোহাম্মদ (৪০) দাউদকান্দি উপজেলার চারিপাড়া এলাকার মৃত মোফাজ্জর আলীর ছেলে।

পুলিশ জানায়, দাউদকান্দি উপজেলার চারিপাড়া এলাকার সরকার মার্কেটের সরকার কসমেটিক্স ও রেন্টকার নামক দোকানের মালিক নূর মোহাম্মদের কাছে একটি বিদেশি পিস্তল আছে এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপ-পুলিশ পরিদর্শক নিংওয়াই মারমার নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এই সময় অস্ত্রসহ নূর মোহাম্মদকে গ্রেফতার করে পুলিশ।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাজ্জাদ করিম খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে আমরা তাকে অস্ত্রসহ গ্রেফতার করি। আসামীর বিরুদ্ধে পূর্বের কোনো মামলা নেই। ইতিমধ্যেই আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশুসহ দগ্ধ ৪ জনের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। ...

Read more
দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণ; একই পরিবারের ৪ জন দগ্ধ।

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার...

Read more
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ২; আহত ২।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন।এতে আহত হয় আরো দুই...

Read more
দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে ড. খন্দকার মারুফ হোসেনের শ্রদ্ধাঞ্জলি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর...

Read more
রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিএনপির মনিটরিং সেল

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর চেষ্টা করতে পারেন এবং কোথাও কোথাও চাঁদাবাজির...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top