আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাষ্ট্র সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিন : ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই, রাষ্ট্র সংস্কার শেষে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচন দিতে হবে।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে চৌদ্দগ্রামসহ সারাদেশে জামায়াত-শিবিরের উপর সীমাহীন জুলুম, নির্যাতন ও হয়রানী হয়েছে। ক্ষমতাসীন আ’লীগ জামায়াত-শিবির নেতাকর্মীসহ অগণিত সাধারণ মানুষকে হত্যা করেছে। কাউকে পঙ্গু ও কাউকে অন্ধ করেছে। আমরা সেই জুলুমের পরিবর্তে জুলুম ও নির্যাতন করতে চাই না। চৌদ্দগ্রামে আর এক ফোঁটা রক্ত ঝরবে না। আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। তবে যারা প্রকৃত অপরাধী, দেশের প্রচলিত আইনে তাদের বিচার করা হবে।

ডা. তাহের আক্ষেপ করে বলেন, আমরা অতীতের সব কিছু ভুলে গিয়েছি। স্বৈরাচারের পতনের পর কারো উপর হামলা, নির্যাতন ও ভাংচুরের কোন নির্দেশ দেইনি। চৌদ্দগ্রামের মানুষের অধিকার আমার কাছে আমানত। আমরা সকলকে নিয়ে সুন্দর একটি সমাজ গঠন করতে চাই। যে সমাজে কোন হানাহানি-রাহাজানি থাকবে না।

তিনি শনিবার (২৮ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে আয়োজিত সীরাতুন্নবী (সা:) মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাবেক এমপি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ মোহাম্মদ তাহেরের আগমন উপলক্ষে আলোচনা সভাটি জনসভায় রূপ নেয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা মদিনাতুল উলুম মাদরাসার হেড মুহাদ্দিস ড. আবুল কালাম আজাদ বাশার।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মো: মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মু. বেলাল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, ঢাকাস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সেক্রেটারী আলহাজ্ব আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আবদুর রহিম, ইয়াছিন মজুমদার, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবু তাহের, পৌর জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, উপজেলা ছাত্রশিবির সেক্রেটারী নুরুল ইসলাম মোল্লা।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে ময়নামতি সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীগোষ্ঠী। এ সময় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক জামায়াত-শিবির নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top