চৌদ্দগ্রামে অস্ত্র-গুলি সহ যৌথ বাহিনীর হাতে আটক-১।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র-গুল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহ জালাল উদ্দিন প্রকাশ সজিব (৪১) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিংগুলা মুন্সি বাড়ির আবদুল হাই এর ছেলে। তথ্যটি শনিবার বিকালে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ এ.টি.এম. আক্তার উজ জামান। 

চৌদ্দগ্রাম সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর মাহিন আলম এর নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জালাল উদ্দিন প্রকাশ সজিবের বাড়িতে অভিযান চালায়। এ সময় যৌথ বাহিনী তাকে আটক করলে স্বীকারোক্তি মোতাবেক সজিবের গোয়ালঘর থেকে একটি দেশীয় তৈরী পাইপগান, দুটি দেশীয় তৈরী এক নলা বন্দুক, শর্টগানের কার্তুজ ২টি, রাবার কার্তুজ ১টি, একটি বড় কাটার, ৫টি দেশীয় দা, ধামা, ছুরি, একটি পিস্তলের ম্যাগাজিন, এয়ারগানের ১৩৬টি কার্তুজ, ৩০টি ফয়েল পেপার ও ৭৫০ গ্রাম বিভিন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে তাকে চৌদ্দগ্রাম থানায় সোর্পদ করেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম. আক্তার উজ জামান বলেন, যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র সহ জালাল উদ্দিন প্রকাশ সজিব নামে এক যুবককে গ্রেফতার করে থানায় সোর্পদ করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top