আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে জেএমআই গ্রুপের উদ্যোগে বন্যার্ত ১৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

 ‘দেশ ও মানুষের কল্যাণে অবিচল আমরা’ এ মূলমন্ত্রকে সামনে রেখে প্রতিষ্ঠিত জেএমআই গ্রুপ এর উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রামে বন্যার্ত ১৫০০ পরিবারের মাঝে ও স্থানীয় শফিউল উলুম আজিজিয়া মাদরাসা এবং আল-কলম মাদরাসার ২৫০ জন এতিম ছাত্রদের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেয়াজ, লবন সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হারিসর্দার এলাকায় জেএমআই সিরিঞ্জেস এন্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড এর সামনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেএমআই গ্রুপ এর ফ্যাক্টরী পরিচালক মো: গোলাম মোস্তফা, নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড এর ইডি (প্লান্ট অপারেশন) মোহাম্মদ জাকের, নিপ্রো জেএমআই কোম্পানি লিমিটেড এর মি. নাওকি সুগাওরা (জাপান), জেএমআই সিরিঞ্জেস এন্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড এর জিএম (প্রোডাকশন) মো: আবদুল মজিদ, জেএমআই সিরিঞ্জেস এন্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড এর জিএম এন্ড এমআর (কিউএ ডিপার্টমেন্ট) মো: মাইনুল ইসলাম, নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড এর জিএম (কিউএ) মো: আবুল কালাম, জেএমআই সিরিঞ্জেস এন্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড এর জিএম (ইঞ্জিনিয়ারিং) মো: শওকত আলম পাটোয়ারী, নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড এর জিএম (প্রোডাকশন) মো: আনোয়ার সাদাত, নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড এর এজিএম (ভেলিডেশন) মো: জহিরুল ইসলাম, নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড এর এজিএম (পিডি) মো: আব্দুর রশিদ খাঁন, জেএমআই সিরিঞ্জেস এন্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড এর এজিএম (ইঞ্জিনিয়ারিং) মো: আব্দুল মোমিন প্রমুখ।

উল্লেখ্য, জেএমআই গ্রুপ দীর্ঘদিন ধরে দেশের চিকিৎসা খাত সহ অর্থনৈতিক খাতে বিশেষ অবদান রাখার পাশাপাশি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সময় সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সময় নিন্মবিত্ত অসহায় পরিবার ও কর্মহীন দিনমজুরদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করেছে। এছাড়া পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী, প্রতিটি ঈদে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ঈদ বস্ত্র বিতরণ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং শীতকালে শীতবস্ত্র বিতরণ করে নিরলসভাবে মানবতার কল্যাণে কাজ করে আসছে।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top