আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনায় বিয়ের ২৮ দিনোর মাথায় স্ত্রীকে হত্যা: পরকীয়া আসক্ত স্বামী আটক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চান্দিনায় স্বামীর পরকীয়া জেনে ফেলায় সুমাইয়া আক্তার (২০) নামের এক নববধু কে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে তার হুজুর স্বামীর বিরুদ্ধে। এঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। তবে নববধুকে হত্যার বিষয়টি শিকার করেছে ঘাতক স্বামী মুফতি মোহাম্মদ আলী।
শুক্রবার (১৬ আগস্ট) রাতে উপজেলার গল্লাই ইউনিয়নের গল্লাই মোল্লা বাড়িতে নববধুর পিত্রালয়ে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া ওই গ্রামের হারুনুর রশিদের মেয়ে। ঘাতক স্বামী মোহাম্মদ আলী একই ইউনিয়নের কংগাই সোনাকান্দা গ্রামের শাহজাহানের ছেলে। জানা যায়, গত ২৮ দিন আগে পারিবারিক ভাবে সুমাইয়ার সাথে বিয়ে হয় মোহাম্মদ আলীর। বিয়ের আগে কোন একটি প্রাইভেট মাদ্রাসায় সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আলী। পাশাপাশি একটি মসজিদেও ইমামতি করতো সে। বিয়ের পর থেকেই বেকার মুফতি মোহাম্মদ আলী।
নিহত সুমাইয়ার স্বজনরা জানায়- শনিবার ভোরে স্বামী মোহাম্মদ আলী ঘর থেকে বের হয়ে সুমাইয়া স্ট্রোকে মারা গেছে জানিয়ে কান্নাকাটি শুরু করে। পরক্ষণে সুমাইয়া কে দাফনের উদ্দেশ্যে গোসল করা অবস্থায় তার শরীরের বিভিন্ন অংশে দাগ দেখতে পায় দায়িত্বে থাকা মহিলারা। এমনকি সুমাইয়ার গোপনাঙ্গে আঘাত দেখে লোকজন কে জানায় তারা। ঠিক তখনি রহস্যের দানা বাঁধে! সুমাইয়ার স্বামী মোহাম্মদ আলীকে চাপ প্রয়োগ করলে মৃত্যুর রহস্যের জট খুঁলতে থাকে। গভীর রাতে নির্মমভাবে হত্যা করা হয় সুমাইয়াকে।
নিহতের চাচা খালেক মেম্বার জানায়- ওই ঘটনার পর মোহাম্মদ আলীর কাছে জানতে চাইলে প্রথমে নানা বাহানা করলেও এক পর্যায়ে স্ত্রীকে হত্যার বিষয়টি শিকার করে স্বামী মোহাম্মদ আলী। তার পরকীয়ার কথা সুমাইয়া জেনে ফেলায় মধ্যে রাতে নির্মম নির্যাতন চালিয়ে তাকে হ-ত্যা করে। পরে পুলিশকে খবর দিলে তাকে আটক করে নিয়ে যায়।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ দৈনিক ভোরের কাগজকে জানান- খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে ঘাতক মোহাম্মদ আলী কে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top