চৌদ্দগ্রামে এলজি গান সহ যুবক আটক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রামে এলজি গান সহ মো: শাকিল আহমেদ (২২) নামে এক অস্ত্রধারী যুবককে আটক করেছে র‌্যাব। আটককৃত শাকিল আহমেদ উপজেলার উজিরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল মান্নান এর ছেলে। মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-০২ এর কোম্পানী অধিনায়ক ও উপ-পরিচালক লে: কমান্ডার মাহমুদুল হাসান।

র‌্যাব-১১ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-০২ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (১৬ জুলাই) রাতে উপজেলার উজিরপুর ইউনিয়নের শামুকসার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি এলজি গান সহ শাকিল নামে অস্ত্রধারী এক যুবককে আটক করে। আটককৃত শাকিল দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিলো বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে। পরে চৌদ্দগ্রাম থানায় শাকিলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-০২ এর কোম্পানী অধিনায়ক ও উপ-পরিচালক লে: কমান্ডার মাহমুদুল হাসান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের শামুকসার থেকে  শাকিল নামে অস্ত্রধারী এক যুবককে আটক করা হয়েছে। এ সময় একটি এলজি গান উদ্ধার করা হয়েছে। পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।’

আরো পড়ুন

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top