আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনা বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ নিরোধ সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন, হাইস্কুল, মাদ্রাসা শিক্ষক, মেম্বার, গ্রাম পুলিশ, কাজী,ইউপি সচিব ও অন্যান্যদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে বাল্য বিবাহ নিরোধ সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১০ জুলাই) দুপুরে চান্দিনার বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা প্রশাসন এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরে আলম এর সভাপতিত্বে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো সোয়াইব।
সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ জালাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়, উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন ফিল্ড সুপার ভাইজার মো. মাহবুবুর রহমান।
বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক কাজী মাসুদ আবদুল কাদের এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের মেম্বার মো. শহিদুল ইসলাম, বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোছলেহ উদ্দিন, বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বাবু তপন চন্দ্র দেবনাথ।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হারুনুর রশিদ, অত্র ইউনিয়ন পরিষদের সচিব তপন চন্দ্র ভৌমিক, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগন, পিহর রহমানিয়া দাখিল মাদ্রাসা শিক্ষকবৃন্দ, খিরাসার মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, এলাকার মান্যব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top