আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা উপকরণ বিতরণ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চান্দিনায় ২০২৩-২০২৪ অর্থবছর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)এর আওতায় চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়েছে। 
শুক্রবার (১৪ জুন) দুপুরে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই চিকিৎসা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক হিসেবে জাপানি ওডিএ লোন এর অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চান্দিনার কারিগরি সহযোগিতায়, উপজেলা পরিষদের বাস্তবায়নে ২২ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে এসব চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ফোর-ডি আল্ট্রাসনোগ্রাম, হরমোন এসডি বায়োসেন্সর সহ মোট ৮টি অত্যাধুনিক মেশিন রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জাবের মো. সোয়াইব এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান এর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্হানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম, ইউজিডিপি প্রকল্পের ইউডিএফ মো. ইকবাল হোসেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহ সেলিম প্রধান, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু তাহের ভূইয়া, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী শামীম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, কাউন্সিলর আকতার আহমেদ নাদিম, মো. আবু কাউসার প্রমুখ।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top