আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো: মিলন (৪৩) নামে  এক পিকআপ চালক নিহত হয়েছে। নিহত মিলন সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার গরিয়াডাঙ্গা গ্রামের মৃত আনসার গাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।
হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, সোমবার (২৭ মে) সকালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ফলবোঝাই একটি পিকআপ (চট্টমেট্রো-ন-১৪-০৮৯৭) নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় চলন্ত অবস্থায় সামনে থাকা অজ্ঞাত অপর একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে পিকআপ চালক মিলন ঘটনাস্থলেই নিহত হন। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর একটি ইউনিট ও মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করে। এ সময় দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে থানা নিয়ে যায় পুলিশ। পরে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত চালকের লাশ ও দুর্ঘটনা কবলিত পিকআপ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহত পিকআপ চালক মিলনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরো পড়ুন

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর)...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top