চৌদ্দগ্রামে সবজি বোঝাই ট্রাক উল্টে চালক নিহত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে সজবি বোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে ট্রাক চালক মো: উজ্জ্বল (৪০) নিহত হয়েছে। নিহত উজ্জ্বল ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার পূর্ব বালিয়াডাঙ্গা গ্রামের আনিসুর রহমানের ছেলে। এ ঘটনায় ট্রাক হেলপার মো: জয়নাল আবেদীন (২৫) আহত হয়েছে। আহত জয়নাল আবেদীন একই এলাকার মো: জহির উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২১ মে) সকালে তথ্যটি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন।

জানা গেছে, সোমবার রাত দশটায় উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা এলাকার মোহাম্মদ আলী ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামগামী একটি সবজি বোঝাই ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১২১৯) নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পশ্চিম পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাক চালক মো: উজ্জ্বল ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক হেলপার মো: জয়নাল আবেদীন আহত হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সাব স্টেশন অফিসার বিপ্লব কুমার নাথ এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আইনী প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন জানান, ‘সোমবার দিবাগত রাত দশটায় মহাসড়কের নানকরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি সবজি বোঝাই ট্রাক খাদে পড়ে ট্রাক চালক উজ্জ্বল নিহত হয়। এ ঘটনায় ট্রাক হেলপার জয়নাল আবেদীন আহত হয়। সংবাদ পেয়ে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।’

আরো পড়ুন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top