আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনা উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৩ মে) সুপ্রিমকোর্টের  নির্দেশনায়  নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নির্বাচন স্থগিত করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না।
এদিকে সুপ্রিম কোর্টের আদেশ প্রতিপালনের সুবির্ধাথে ৬ষ্ঠ উপজেলা পরিষদের ৪র্থ ধাপে ০৫ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠেয় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার বিষয়টি উল্লেখ করে সোমবার একটি গণ-বিজ্ঞপ্তি জারি করেন কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং অফিসার সৈয়দ শামসুল তাবরীজ।
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহ সেলিম প্রধান জানান- গত (১২ মে) দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনের বাছাইয়ের দিন যাচাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারী শাহ সেলিম প্রধান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বহাল থাকা এবং হাইকোর্টের রিটের প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কথা জানিয়ে তার মনোনয়নপত্র স্থগিত করে রিটার্নিং অফিসার।
শাহ্ সেলিম প্রধান আরও জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বহাল থেকে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য ‘উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ধারা-৮ এর উপধারা-২ (চ)’ কে চেল্যাঞ্জ করে গত ৭ মে তিনি উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করেন তিনি। ৮ মে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামান এর বেঞ্চ সেলিম প্রধান এর মনোনয়ন গ্রহণ এবং নিয়মানুযায়ী প্রতীক বরাদ্দের জন্য নির্দেশনা দিয়ে একটি রায় প্রদান করেন। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে রিট পিটিশনের জবাব দিতে নির্দেশনা প্রদান করা হয়।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) জাবের মো. সোয়াইব নির্বাচন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে শাহ্ সেলিম প্রধান সহ চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ে সেলিম প্রধানের মনোনয়ন সম্পর্কে কোন সিদ্ধান্ত না দিয়ে অপর ৬জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং অফিসার সৈয়দ শামসুল তাবরীজ।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top