চৌদ্দগ্রামে গাঁজা সহ আটক ১: পিকআপ জব্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রামে ১৫ কেজি গাঁজা সহ মো: শরীফ হোসেন (২৬) সামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। আটককৃত শরীফ হোসেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জয়কার গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে সে রাজধানীর মোহাম্মদপুরের ১৭/সি এলাকার একটি বাসায় (বাসা নং-০৪) ভাড়া থাকে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ এপ্রিল) সকাল সাড়ে সাতটায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: মশিউর রহমান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ঘোলপাশা ইউনিয়নস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুচি রাস্তার মাথা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় মো: শরীফ হোসেন (পিকআপ চালক) নামে এক মাদক কারবারিকে আটক এবং মাদক পরিবহনকাজে ব্যবহৃত পিকআপটি (ঢাকা মেট্রো-ন-১৭-৮৩৫৫) জব্দ করে পুলিশ। পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা (মামলা নং-৩২/২৮.০৪.২০২৪ খ্রিস্টাব্দ) দায়ের শেষে রোববার দুুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

আরো পড়ুন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top