চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে বেড়াতে এসে শুক্রবার বিকালে বাবার বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মুনা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত মুনা আক্তার উপজেলার কালিকাপুর ইউনিয়নে সোনাপুর গ্রামের মো: আবুল কালামের মেয়ে ও একই ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ হাসান এর স্ত্রী। হাবিবা আক্তার নামে নিহতের নয় মাস বয়সী এক কন্যা সন্তান রযেছে। শনিবার (২০ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন নিহতের বড় ভাই মোহাম্মদ রাশেদ।

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের সময় একমাত্র কন্যা সন্তান সহ বাবার বাড়িতে বেড়াতে আসেন গৃহবধূ মুনা আক্তার। বেড়ানো শেষে শুক্রবার (১৯ এপ্রিল) বিকালেই স্বামীর বাড়ীতে যাওয়ার কথা ছিলো। দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে স্বামীর বাড়িতে যাওয়ার লক্ষ্যে ব্যাগেজ গোছাচ্ছিলেন গৃহবধূ মুনা। পরিবারের লোকজনের অগোচরে মুনার বাবার বাড়ীর বসতঘরের দরজার সাথে থাকা বৈদ্যুৎ তার লিক হয়ে দরজায় বিদ্যুৎ সরবরাহ হয়। একপর্যায়ে মুনা ওই দরজা স্পর্শ করলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শুক্রবার রাত এগারটায় স্বামীর বাড়িতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মায়ের আকষ্মিক মৃত্যুতে অবুঝ শিশু হাবিবার অপলক চাহনীতে যেন হাহাকার ফুটে উঠেছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের গগনবিদারী চিৎকারে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top