আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চান্দিনা বাজারে অগ্নিকান্ড!

১১ ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে ছাই।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের চান্দিনা মধ্য বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৬টি কসমেটিক্স দোকান, ২টি পেঁয়াজ-রসুনের দোকান, ২টি মুদি দোকান এবং ১টি কেচি সান দেওয়ার দোকান পুড়ে ছাই হয়ে যায়। রবিবার (১৪ এপ্রিল) দিনগত রাত পৌনে ১২টায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে ব্যবসায়ীদের প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চান্দিনা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এবং সাধারণ মানুষের সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ১১টি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন- চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব, থানার অফিসার ইন-চার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ। সকালে পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন।

চান্দিনা ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, একটি কসমেটিক্স দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে আমরা ধারনা করছি।

এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব বলেন- আমরা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করছি। সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

আরো পড়ুন

কুমিল্লায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই জন নিহত।

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুসহ দুই জন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রিট খারিজ, বৈধ প্রার্থী ঘোষণা।

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৭ আসনের প্রার্থী রেদোয়ান আহমেদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে দায়ের করা রিট খারিজ করেছেন আদালত। ফলে...

Read more
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ পুলিশের হাতে আটক দুই যুবক।

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯...

Read more
চান্দিনায় তারুণ্যের পিঠা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

কুমিল্লার চান্দিনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার পৌর...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top