বর্ণাঢ্য আয়োজনে চৌদ্দগ্রামে স্বাধীনতা দিবস পালিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৪ পালিত হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি, উপজেলা চত্ত¡রে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে সকাল আট ঘটিকায় চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ শেষে স্বাধীনতা দিবসের প্রতিযেগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কুচকাওয়াজে অংশ গ্রহণ করে- বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, বাংলাদেশ স্কাউট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ কুচকাওয়াজ গার্লস গাইড। প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা। এ সময় চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিযা টিপু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, পেয়ার আহমেদ প্রমুখ।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top