চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এমদাদ উল্লাহ (২৮) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার আলকরা ইউনিয়নের দক্ষিণ লাটিমী গ্রামের আবদুল মতিনের ছেলে। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই হেদায়েত উল্লাহ।

জানা গেছে, দক্ষিণ লাটিমী গ্রামের রাজমিস্ত্রী এমদাদ উল্লাহ গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক সেচ মোটর চালু করে পুকুরের পানি কমাতে থাকে। শুক্রবার ভোররাতে বৃষ্টি হলে সেচ মোটরটির অবস্থা দেখতে পুকুরে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। পরে পরিবারের লোকজন অবস্থা বুঝতে পেরে তাকে উদ্ধার শেষে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে সে পিতা-মাতা, স্ত্রী ও চারদিন বয়সী এক নবজাতক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

আলকরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জিয়া উদ্দিন বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যুর খবর শুনেছি। ফেনী জেনারেল হাসপাতাল থেকে লাশ নিয়ে এসে রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে’।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, ‘পরিবারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মাছ ধরার জন্য লাগানো সেচ মোটর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এমদাদ উল্লাহ নামে এক যুবকের মৃত্যু হয়েছে’।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top