চৌদ্দগ্রাম বিদেশী পিস্তল ও ২২ রাউন্ড গুলি সহ আটক ২।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ২২ রাউন্ড গুলি  সহ মো: নাজমুল হাসান (২০) ও মো: রাকিব হোসেন (২০) নামে দুই যুবককে আটক করা হয়েছে। আটককৃত নাজমুল হাসান উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে ও রাকিব হোসেন একই গ্রামের আবুল কালাম এর ছেলে। বুধবার (০৬ মার্চ) বিকালে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেন।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন চাকমা, সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া বাজারের পূর্বপাশে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে নবরতœ তেল কোম্পানীর একটি কাগজের বক্সের ভেতর কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ২২ রাউন্ড গুলি সহ নাজমুল হাসান ও রাকিব হোসেনকে আটক করে। আসামীদ্বয় ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মো: রাহাত (২০) নামে এক যুবকের নিকট থেকে উদ্ধারকৃত পিস্তল, ম্যাগজিন ও গুলিসমূহ গ্রহণ করে নিজেদের দখলে রাখে। উদ্বারকৃত অস্ত্র ও গুলিসমূহ প্রাইভেটকারযোগে আসা অজ্ঞাতনামা অপর ৩/৪ জন আসামীর সাথে ধৃত আসামীদ্বয় মোবাইল ফোনে যোগাযোগ করতঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া রাস্তার মাথা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে যাইতেছিলো মর্মে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা স্বীকার করে। এ ঘটনায় আটককৃতরে বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘থানা পুলিশের বিশেষ অভিযানে পিস্তল, ম্যাগজিন ও ২২ রাউন্ড গুলিসহ নাজমুল ও রাকিব নামে দুই যুবককে আটক করা হয়েছে। পরে আটককৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের শেষে বুধবার বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশ সদা তৎপর রয়েছে।’

আরো পড়ুন

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে-ডাঃ তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top