আজ ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা এলজিইডিতে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যালায়েন্স গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লায় এলজিইডির প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রীজেস (বিশ্বব্যাংকের অর্থায়নে) স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজনে ‘জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যালায়েন্স গঠন বিষয়ক সভা’ (০৭ ডিসেম্বর ২৩) বৃহস্পতিবার কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম। (জিবিভি) এডভোকেসী কাউন্সিলর শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন আদর্শ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হোসনেয়ারা বকুল, উপজেলা সহকারী প্রকৌশলী মোসাঃ সাবরীন মাহফুজ, এলজিইডি কুমিল্লা অঞ্চলের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা অফিসার মো. সুলতান মাহমুদ। এছাড়াও আদর্শ সদর উপজেলার ৫টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যগন এবং উপজেলা প্রকৌশলী কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তাগণ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কর্মপরিধি তুলে ধরেন। এলজিইডি গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, কর্মপরিবেশ তৈরি, নারী শ্রমিকদের কাজের সুবিধা, পরিবেশ সৃষ্টি ও প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এবিষয়ে এলজিইডির উদ্যোগের জন্য উপস্থিত সকলে সাধুবাদ জানায়। অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে পুরুষের পাশাপাশি নারী শ্রমিকের ন্যায্য অধিকার মজুরী ভাতা, নারী শ্রমিকদের নিরাপত্তা, সেইফটি সিকিউরিটি এবং কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়টি আলোচনা করা হয়। জেন্ডার সহিংসতা প্রতিরোধে নাগরিক পরিবীক্ষণ ও সামাজিক অংশ গ্রহণ নিশ্চিতে একটি নাগরিক নেটওয়ার্ক গঠনের বিষয়ে উপস্থিত সকলের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

আরো পড়ুন

কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

জেলা কর আইনজীবী সমিতি, কুমিল্লার বার্ষিক সাধারণ সভা শনিবার কর ভবনের আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় কর...

Read more
কুমিল্লায় ভোটের মাঠে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-পুলিশ সুপার আনিসুজ্জামান।

কুমিল্লায় ভোটের মাঠে ৪৯ লাখের বেশি ভোটারের বিপরীতে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিযুক্ত থাকবেন বলে জানিয়েছেন কুমিল্লা পুলিশ...

Read more
নিরপরাধ আওয়ামী নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে – বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

নিরপরাধ আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি উদার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড: সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন,...

Read more
চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন- কাজী দ্বীন মোহাম্মদ।

কুমিল্লা-৬ আসনে জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের নির্বাচনী জনসভা শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকালে পদুয়ার বাজারে অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর ২২নং ওয়ার্ড...

Read more
কুমিল্লায় ট্রাক চালককে হত্যা ঘটনায় গ্রেফতার-৫।

কুমিলায় আলাউদ্দিন নামে এক ট্রাক চালককে হত্যা করে চল্লিশ লাখ টাকার চিনি ছিনতাই করে নিয়েছে সঙ্গবদ্ধ ছিনতাই কারীদের একটি দল।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top