অপরাধ নিয়ন্ত্রণে আইজিপি পুরস্কার পেল চৌদ্দগ্রাম থানার ৮ পুলিশ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রাম থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণ, কুখ্যাত আসামী, ছিনতাইকারী আটক ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনের সাফল্য স্বরূপ আইজিপির পক্ষ থেকে বিশেষ পুরস্কার পেয়েছে থানার ৮ পুলিশ সদস্য। পুরস্কারপ্রাপ্তরা হলেন: উপ-পরিদর্শক আবদুল কুদ্দুস, মো: আবদুল মতিন, আলী আশরাফ জুয়েল, মোহাম্মদ ওসমান গণি, সহকারী উপ-পরিদর্শক এমরান ভূঁইয়া, বল্লভ মজুমদার, কনস্টেবল সুজয় বড়ুয়া ও জয়নাথ শঙ্কর। গত শনিবার কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে এ উপলক্ষে আয়োজিত অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয় কর্মশালায় পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার)। রোববার (২৬ নভেম্বর) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।
জানা গেছে, অক্টোবর মাসে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, মাদক উদ্ধার ও কুখ্যাত আসামীদের গ্রেফতারে চৌদ্দগ্রাম থানা পুলিশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এরমধ্যে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে উপ-পরিদর্শক আলী আশরাফ জুয়েল, পিকআপসহ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারে উপ-পরিদর্শক আবদুল কুদ্দুছ ও আবদুল মতিন, সহকারী উপ-পরিদর্শক এমরান ভুঁইয়া, আন্তঃজেলা মোটর সাইকেল চোরচক্রের সাত সদস্যকে গ্রেফতারে উপ-পরিদর্শক মোহাম্মদ ওসমান গণি, সহকারী উপ-পরিদর্শক বল্লভ মজুমদার, কনস্টেবল সুজয় বড়ুয়া, জয়নাথ শঙ্করকে আইজিপি’র পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চৌদ্দগ্রাম থানা পুলিশ সদা বদ্ধপরিকর। কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার) ও সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেল) জাহিদুল ইসলামের নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণে চৌদ্দগ্রাম থানা পুলিশের পৃথক পৃথক টিমের মাধ্যমে চৌদ্দগ্রাম পৌর এলাকাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে টহল ও তৎপরতা অব্যাহত রয়েছে।’

আরো পড়ুন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top