আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মনোনয়ন কিনতে এসে হামলার শিকার প্রার্থী পুরোটাই ছিল নাটক!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লায় মনোনয়নপত্র কিনতে এসে হামলার শিকার হওয়া এক স্বতন্ত্র প্রার্থীর ভিডিও ভাইরাল হয়। হামলার শিকার ওই প্রার্থী জেলা নির্বাচন কর্মকর্তার নিকট অভিযোগ জমা দেন। পরে এ ঘটনায় তদন্ত শেষে পুলিশ জানায়, পরিকল্পিতভাবে নির্বাচনের পরিবেশ বিশৃঙ্খল করতে মনোনয়ন প্রার্থীকে মারধরের ঘটনা সাজানোর অভিযোগে পাঁচজনকে আটক করেছে জেলা পোয়েন্দা পুলিশ। শনিবার (২৫ নভেম্ববর) বিকেলে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান।

শুক্রবার রাত থেকে কুমিল্লা নগরের বিভিন্ন এলাকা থেকেও অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদেরকে আটক করা হয়। আটকৃত হল – কুমিল্লা নগরের ছোটরা মফিজাবাদ কলোনী এলাকার মোঃ সুমন, মোঃ সবির, মোঃ সবুজ, ইকবাল হোসেন, মাসুদ রানা।এর আগে গতকাল শুক্রবার কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র নিয়ে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয় গোলাম সারোয়ার নামে এক ব্যক্তি। তাকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। গোলাম সারোয়ার মনোহরগঞ্জ উপজেলার ভাউপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি সরশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এই ঘটনায় গোলাম সারোয়ার কুমিল্লা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ মনির হোসাইন এর নিকট লিখিত একটি অভিযোগ দায়ের করে।
এদিকে, ঘটনাটি জেনে তদন্তে নামে পুলিশ। পুলিশি তদন্তে উঠে আসে অভিনব তথ্য। এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার কার্যালয় শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, ঘটনাটি পরিকল্পিত। নির্বাচনী পরিবেশ বিশৃঙ্খল করার লক্ষ্যে ষড়যন্ত্রমূলকভাবে পাঁচ জন ব্যক্তিকে দিয়ে এই ঘটনা ঘটায় মারধরে শিকার হওয়া নির্বাচনী মনোনয়ন পত্র সংগ্রহকারী গোলাম সারোয়ার। তাকে মারধরের ভিডিওটি ফেসবুকেও ভাইরাল করা হয়। ভিডিও ফুটেজ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে এই ঘটনার সাথে জড়িত পাঁচজনকে কুমিল্লা নগরী থেকে আটক করে পুলিশ।
পুলিশ সুপার আরো জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঘটনার সাথে পরিকল্পিতভাবে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছে। ঘটনার মূল হোতা গোলাম সারোয়ার সহ অন্যান্যদেরকে আটকের চেষ্টা চালানো হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানায় পুলিশ।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, সদর সার্কেল মোঃ কামরান হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া প্রমূখ।

আরো পড়ুন

কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযাবে ২ লাখ টাকা জরিমানা।

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ কুমিল্লার...

Read more
অপব্যয় রোধ ও দূর্নীতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে-কুমিল্লায় গণপূর্তমন্ত্রী।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, ‘আইনের বাইরে গিয়ে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না। আইন মেনেই সব প্রকল্প...

Read more
কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

জেলা কর আইনজীবী সমিতি, কুমিল্লার বার্ষিক সাধারণ সভা শনিবার কর ভবনের আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় কর...

Read more
কুমিল্লায় ভোটের মাঠে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-পুলিশ সুপার আনিসুজ্জামান।

কুমিল্লায় ভোটের মাঠে ৪৯ লাখের বেশি ভোটারের বিপরীতে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিযুক্ত থাকবেন বলে জানিয়েছেন কুমিল্লা পুলিশ...

Read more
নিরপরাধ আওয়ামী নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে – বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

নিরপরাধ আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি উদার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড: সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন,...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top