তফসিলক স্বাগত জানিয়ে কুমিল্লা নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের আনন্দ মিছিল 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে কুমিল্লা মহানগরজুড়ে আনন্দ মিছিল করেছেন কুমিল্লা মহানগর  আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি নির্দেশ এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
“নির্বাচন কমিশন, স্বাগতম,স্বাগতম”,
“শেখ হাসিনার সরকার, বারবার দরকার “”উন্নয়নের সরকার, বারবার দরকার”  – নানা শ্লোগান শ্লোগানে মুখরিত হয়ে উঠে নগরীর সন্ধ্যার রাজপথ।সরজমিন গিয়ে দেখা গেছে, গতকাল  বুধবার সন্ধ্যার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রামঘাটলার পাড় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আসেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময়  আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
এদিকে গতকাল বুধবার  সন্ধ্যায় তফসিল ঘোষণার পরপরই   কুমিল্লা মহানগরীর  ২৭ টি ওয়ার্ডে একযোগে স্ব স্ব ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন মিছিল বের করে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে,কান্দিরপাড় এলাকায় আশেপাশের ওয়ার্ডের নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে মহানগর আওয়ামী লীগের কার্যলয়ের সামন এসে সমাবেত হয়্। পরে একটি বিশাল আনন্দ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে মহানগর আওয়ামী লীগ,  মহানগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ  ছাত্রলীগ,শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সংগঠন অংশ গ্রহণ করে । মিছিলটি পুনরায়  মহানগর আওয়ামী লীগের কার্যলয়ের সামনে এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।
এদিকে আজ বৃহস্পতিবার (১৬ নবেম্বর)  তফসিলকে স্বাগত জানিয়ে কুমিল্লা টাউন হল মাঠে  আনন্দ সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা করবে মহানগর আওয়ামী লীগ। এতে নগরীর ২৭ ওয়ার্ড ও আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নিবে।

আরো পড়ুন

কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিচ্ছেন মেহরাজ শারবীন।

সিনিয়র সহকারী সচিব মেহরাজ শারবীনকে কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ...

Read more
কুসিক জনগণকে ট্যাক্সের টাকার হিসাব দিবো তিন মাস পরপর : কুসিক প্রশাসক।

কুমিল্লা নগরবাসীর ট্যাক্সের টাকার ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব জনগণের সামনে...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ!

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার...

Read more
হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top