কুমিল্লায় বিএনপি জামায়াতের সাথে পুলিশের পাল্টা ধাওয়া।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লায় মহাসড়কে অবরোধের সমর্থনে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সাথে জামায়াত ও বিএনপি সমর্থকদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার ঝাগুরজুলি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে মহাসড়কের ঝাগরজুলি এলাকায় অবস্থান নেয় বিএনপি-জামায়াতের কর্মীরা। বিএনপির একটি মিছিল মহাসড়ক হয়ে সামনের দিকে অগ্রসর হলে পুলিশ ধাওয়া দেয়। এসময় বিএনপি কর্মীদের সাথে জামায়াত কর্মীরা যুক্ত হয়ে পুলিশকে পাল্টা ধাওয়া দেয়। পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়লে বিএনপি-জামায়াত কর্মীরা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। সকাল ৭টা থেকে শুরু হওয়া এ সংঘাত ৪০ মিনিটের মতো স্থায়ী হয়।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার চেষ্টা করে বিএনপি-জামায়াতের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, বিএনপি-জামায়াতের কর্মীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এসময় তারা ইটপাটকেল ছুঁড়ে মারলে পুলিশের একটি গাড়ির কাচ ভেঙে যায়। পুলিশের কয়েকজন সদস্যের গায়ে ইট পড়ে। অবরোধকারীরা মহাসড়কে অবস্থান নিতে পারেনি।
এদিকে মহাসড়কের উত্তর গৌরিপুরে মহাসড়কে গাছের ডাল ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে অবরোধ সমর্থনকারীরা।

অপরদিকে মহাসড়কের বিভিন্ন অংশে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এছাড়া মহাসড়কে কিছু পণ্যবাহী পরিবহন চলাচল করতে দেখা যায়।

আরো পড়ুন

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) প্রথম চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। বৃহস্পতিবার (১১ জুন)...

Read more
হাইওয়ে পুলিশ টিমের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার।

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টিমের ওপর হামলা ও পুলিশের পিকআপ ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার...

Read more
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ছাড়া যাবে না: মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা ইপিজেডের বেপজা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। শনিবার (০৬ জুন) সকাল ১১ টায়...

Read more
কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু;হাসপাতালে শয্যা সংকট!

কুমিল্লায় গত মে মাসে এইচআইভি-এইডসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে জেলায় মোট সাতজনের...

Read more
হঠাৎ সরকারি দপ্তরে এমপি, ছুটি থেকে আসেননি বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী!

ঈদুল আজহার পর প্রথম কর্মদিবসে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top