নগর ভবন ও সেবক কলোনি নির্মাণে পরামর্শকদের সাথে সভা করেন এমপি বাহার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা নগর ভবন ও সেবক ভবন নির্মাণে পরামর্শকদের সাথে সভা করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য কুমিল্লা সিটি কর্পোরেশনের রূপকার বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
কুমিল্লা সিটি করপোরেশনের আধুনিক দৃষ্টিনন্দন নগর ভবন নির্মাণে পরামর্শক সংস্থা স্থপতি সংসদ এর উদ্যোগে কুমিল্লা নগর ভবন ও সেবক ভবন ( ক্লিনিং স্টাফ) নির্মাণ করা হবে। ভবন নির্মাণে রবিবার দুইটায় পরামর্শক সংস্থা স্থপতি সংসদের সাথে ওয়ার্কশপ ও সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের আধুনিক নগর ভবন ও দুটি আধুনিক সেবক কলোনি ভবন নির্মান করা হবে। সভায় আধুনিক ভবন নির্মানে পাওয়ার প্লান্ট উপস্থাপন করেন পরামর্শক সংস্থা স্থপতি সংসদের প্রকৌশলী আব্দুল কাদের।
সভার প্রধান অতিথি এমপি বাহার বলেন, কুমিল্লা সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান, তিনি বলেন, একটি স্বপ্ন নিয়ে আমি সিটি করপোরেশন করেছি, তিনি বলেন পরিপূর্ণভাবে আত্মনির্ভরশীল হয়ে কুমিল্লার মানুষের কাজ করবে সিটি করপোরেশন, আধুনিক একটি নগরভবন নির্মান হলে সিটি কর্পোরেশনের চেহারা পাল্টে যাবে, একইসাথে পরিচ্ছন্ন কর্মীদের জন্য যে সেবক ভবন নির্মাণ হবে সেটি যেন হরিজনদেরও রাখা যায় সেদিকেও লক্ষ রাখতে বলেন এমপি বাহার। এমপি বাহার স্থপতি সংসদকে ধন্যবাদ জানান সুন্দর পরিকল্পনা প্রদন করার জন্য।
সভায় স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা সিটি করপোরেশন মেয়র আরফানুল হক রিফাত, সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ছামছুল আলম।
উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী গৌতম প্রসাদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূইয়া, স্থপতি সংসদের প্রকৌশলী-কর্মকর্তা, সিটি কর্পোরেশনের অন্যান্য প্রকৌশলী-কর্মকর্তা, সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরো পড়ুন

কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিচ্ছেন মেহরাজ শারবীন।

সিনিয়র সহকারী সচিব মেহরাজ শারবীনকে কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ...

Read more
কুসিক জনগণকে ট্যাক্সের টাকার হিসাব দিবো তিন মাস পরপর : কুসিক প্রশাসক।

কুমিল্লা নগরবাসীর ট্যাক্সের টাকার ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব জনগণের সামনে...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ!

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার...

Read more
হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top