আজ ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৭৭ পাউন্ড কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন উদযাপন করলেন এমপি বাহার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, ৭১ এর পরাজিত গোষ্টি ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেই বাংলাদেশকে দাবায়ে রাখা যাবে। সেই পরাজিত শক্তিরা ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পরও বাংলাদেশকে দাবায়ে রাখতে পারেনি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর বাংলাদেশকে দাবায়ে রাখা যায় না। তাই ১৯ বার শেখ হাসিনাকে হত্যা চেষ্টা করা হয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে সাহসী মানুষটি হচ্ছেন শেখ হাসিনা। তিনি সকল অন্ধকার ঠেলে জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা যারা তাঁর ফলোয়ার (কর্মী) আমাদের চাওয়া একটাই শেখ হাসিনা যেন শতবর্ষী হন। একজন বঙ্গবন্ধুর জন্মের কারণে একটি জাতির জন্ম হয়েছে। একজন শেখ হাসিনা একশ বছর বেঁচে থাকলে বাংলাদেশ হাজার বছর বেঁচে থাকবে।
গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) কুমিল্লা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন। আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে প্রধামন্ত্রীর ৭৭ তম জন্মদিনে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ৭৭ পাউন্ড কেক কাটেন এমপি বাহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত। আরও বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. জহিরুল ইসলাম সেলিম, উপদেষ্টামন্ডলী সদস্য অধ্যক্ষ মো. রুহুল আমিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাসার,মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, সদর উপজেলা চেয়ারম্যান এড. মো.আমিনুল ইসলাম টুটুল, মহানগর কৃষকলীগের আহবায়ক খোরশেদ আলম, মহানগর শ্রমিক লীগের আহবায়ক আনিছুর রহমান ভূঁইয়া, মহানগর যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা আক্তার, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান পিয়াস, মহানগর ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ সোহেল। এসময় মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

কুমিল্লা বিবির বাজারে সেমাই কারখানায় অভিযাবে ২ লাখ টাকা জরিমানা।

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ কুমিল্লার...

Read more
অপব্যয় রোধ ও দূর্নীতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে-কুমিল্লায় গণপূর্তমন্ত্রী।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, ‘আইনের বাইরে গিয়ে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না। আইন মেনেই সব প্রকল্প...

Read more
কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।

জেলা কর আইনজীবী সমিতি, কুমিল্লার বার্ষিক সাধারণ সভা শনিবার কর ভবনের আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় কর...

Read more
কুমিল্লায় ভোটের মাঠে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-পুলিশ সুপার আনিসুজ্জামান।

কুমিল্লায় ভোটের মাঠে ৪৯ লাখের বেশি ভোটারের বিপরীতে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিযুক্ত থাকবেন বলে জানিয়েছেন কুমিল্লা পুলিশ...

Read more
নিরপরাধ আওয়ামী নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে – বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

নিরপরাধ আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি উদার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড: সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন,...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top