চৌদ্দগ্রামে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা ও চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, সদস্য পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, আবু তাহের, মাহফুজ আলম, ভিপি মাহবুব হোসেন মজুমদার, জাফর ইকবাল, এ কে খোকন, মোস্তফা কামাল, মাইন উদ্দিন ভূঁইয়া, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবদুল জলিল রিপনসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, থানা ও হাইওয়ে পুলিশ এর প্রতিনিধি, বিজিবি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসার ভিডিপির প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

সভায় খাল দখল ও দুষণ, খোলা বাজারে অকটেন, প্রেট্রোল ও ডিজেল বিক্রি, মাদক নিয়ন্ত্রণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় সহ নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

আরো পড়ুন

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মদিনা বাসের (কুমিল্লা-জ-১১-০০২৪) পেছনে মোটরসাইকেলের সজোরে ধাক্কায় দুই আরোহী নিহত...

Read more
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ক্লিনিকের শুভ উদ্বোধন।

“দক্ষ হাতে আন্তরিক সেবা” এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মুন্সীরহাট ক্লিনিক’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ডায়াগনস্টিক এন্ড কলসালটেশন...

Read more
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে মহান ২১ ফেব্রুয়ারি উদযাপন।

সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের প্রথম প্রহরে প্রভাত ফেরী, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে শহীদ...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ১০ দলীয় জোট একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে।...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top