কুমিল্লায় বসুন্ধরা ও কিউর ডায়গনস্টিক সেন্টারকে সাড়ে চার লাখ টাকা জরিমানা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গুলোতে এমন নানান অন্যায় অনিয়ম ধরা পড়ছে স্বাস্থ্য বিভাগের অভিযানে। 
বৃহষ্পতিবারের অভিযানে বসুন্ধরা ডায়গনস্টিক ও কিউর ডায়গনস্টিক সেন্টার নামে দুইটি প্রতিষ্ঠানকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। কিউর ডায়গনস্টিক সেন্টারকে সিলগালা এবং বসুন্ধরা ডায়গনস্টিক সেন্টারকে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
জেলা স্বাস্থ্যবিভাগের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান জানান, নগরীর রেইসকোর্স এলাকায় কিউর ডায়গনস্টিক সেন্টারকে আড়াই লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। প্রতিষ্ঠানটির কোন লাইসেন্স পাওয়া যায় নি। কর্তব্যরত চিকিৎসক ছিলেন না। এছাড়া ডায়গনস্টিক সেন্টারটির পরিবেশ অস্বাস্থ্য হওয়ায় তাদেরকে জরিমানা ও সিলগালা করা হয়েছে। অপরদিকে নগরীর বাগিচাগাও এলাকায় বসুন্ধরা ডায়গনস্টিক সেন্টারে গিয়ে দেখা যায় – ডাক্তারের ভুয়া নাম ও ফোন নম্বর ব্যবহার করে প্রতিষ্ঠান চালিয়ে আসছিলো। সেখানে গিয়ে কোন চিকিৎসক পাওয়া যায় নি। অন্য প্রতিষ্ঠান থেকে এক্স-রে পরীক্ষা করিয়ে এনে নিজের প্রতিষ্ঠানের নামে বিল দেয়া হচ্ছিলো রোগীদের। এছাড়াও অন্যান্য আরো অনিয়ম প্রমানিত হওয়ায় তাদেরকে দুই লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সাময়িক ভাবে বন্ধ করা হয়েছে। অভিযানে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমদাদুল হক তালুকদার প্রতিষ্ঠান দু’টিকে জরিমানা এবং বন্ধ করার নির্দেশ দেন।

আরো পড়ুন

কুসিক জনগণকে ট্যাক্সের টাকার হিসাব দিবো তিন মাস পরপর : কুসিক প্রশাসক।

কুমিল্লা নগরবাসীর ট্যাক্সের টাকার ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব জনগণের সামনে...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ!

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার...

Read more
হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী...

Read more
কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাসে আগুন;দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top