যখনই নির্বাচন আসে তখনই আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়:এমপি বাহার।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন,
যখনই নির্বাচন আসে তখনই আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়। এ ষড়যন্ত্র মোকাবিলা করেই আমাদের প্রিয় নেত্রী এগিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর  সাহসী কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতোই বুকের পাটা। তিনি কাউকে ভয় পান না। নতুন প্রজন্মের অহংকারের বাংলাদেশ গড়তে সবাই কে শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরাসরি নির্বাচনী মাঠে নামতে হবে।

আজ শনিবার  (২৬ আগষ্ট)  বীরচন্দ্র গণ পাঠাগার ও নগর মিলনায়তনের ১৩৫ তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার এসব কথা বলেন।
এমপি বাহার আরও বলেন, কুমিল্লার ঐতিহ্যের ধারক বাহক কুমিল্লা টাউন হল মাঠ। কুমিল্লাকে প্রতিনিধিত্ব করে এই বীরচন্দ্র গণ পাঠাগার ও নগর মিলনায়তন। মাঝে কিছু সময় এই টাউন হল মাঠের পরিবেশ বিঘ্নিত হয়েছিল।গাড়ির স্ট্যান্ডে পরিনত হয়েছিল। সম্প্রতি  তা মুক্ত করে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে। আমরা এখন কুমিল্লা মহানগরের নাগরিক সুবিধা বাড়াতে কাজ করছি। ।

শনিবার সন্ধ্যায় বীরচন্দ্র গণ পাঠাগার ও নগর মিলনায়তনের নতুন কমিটির  সহ- সভাপতি মোস্তফা হোসেনের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে শোক প্রস্তাব  পাঠ করেন রুবেল কুদ্দুস।  বক্তব্য রাখেন সাবেক সহ সভাপতি ও আজীবন সদস্য এড জহিরুল ইসলাম সেলিম, কবি সৈয়দ আহমদ তারেক, হাসান ইমাম মজুমদার ফটিক, এনামুল হক এনাম  প্রমুখ।
সভায়  টাউন মিলনায়তনের গণ পাঠাগারে  আরও বেশি সংখ্যক গুরুত্বপূর্ন  জাতীয় বাংলা ও ইংরেজি পত্রিকা রাখার  ব্যাপারে সিদ্ধান্ত হয়।এছাড়া ২০২২-২০২৩ অর্থ বছরের হিসাব নিকাশ পেশ ও অনুমোদন করা হয়

আরো পড়ুন

কুসিক জনগণকে ট্যাক্সের টাকার হিসাব দিবো তিন মাস পরপর : কুসিক প্রশাসক।

কুমিল্লা নগরবাসীর ট্যাক্সের টাকার ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি তিন মাস পরপর আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব জনগণের সামনে...

Read more
বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় ইপিজেড শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৯ টায়...

Read more
তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ!

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার...

Read more
হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী...

Read more
কুমিল্লার জাঙ্গালিয়ায় তিন বাসে আগুন;দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় পাশাপাশি রাখা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে হঠাৎ করে বাসগুলো থেকে ধোঁয়া বের...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Scroll to Top