আজ ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লাকসামে আন্তঃ ক্লাস বিতর্কের ফাইনাল অনুষ্ঠিত লাকসাম প্রতিনিধি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on print

 

” যুক্তিতেই ঋদ্ধ হোক মেধার বিকাশ ”
গতকাল বিকেলে লাকসাম নবাব ফয়েজুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের আন্তঃ ক্লাস বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় মিলনায়তনে ” বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব ” আয়োজিত অনুষ্ঠানে ক্লাব সভাপতি আবদুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা। বিশেষ অতিথি পরিচালনা পর্ষদের সদস্য কাউন্সিলর আবু ছায়েদ বাচ্চু, সুমন চন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, সহকারি প্রধান শিক্ষক পরিমল চন্দ্র ভৌমিক।
” দূর্নীতি দমনে আইন নয়, জনসচেতনতাই পারে দুর্নীতি নির্মূল করতে ” বিষয়ে বিতর্কের পক্ষে বিপক্ষে যুক্তি তর্কের মাধ্যমে প্রতিযোগীদের বক্তব্য মিলনায়তন ভর্তি শিক্ষার্থীদের উৎফুল্ল করে।
প্রতিযোগিতায় পক্ষ দল বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা বিজয়ী দলের নুসরাত জাহান মারিয়া। বিতর্ক প্রতিযোগিতায় মোট ১০ টি দল অংশ গ্রহণ করে। প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

কুমিল্লা-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ড.মোশাররফ হোসেন ভোট প্রদান করেন

  কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেছেন।...

Read more
নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে তাই ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহাড়া দিতে হবে- কুমিল্লায় তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন , নির্বাচনে ষড়যন্ত্র হতে...

Read more
বাবার কবরের পাশেই দাফন হলেন জবি শিক্ষার্থী অবন্তিকা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার দাফন সম্পন্ন হয়েছে। প্রিয় বাবার কবরের দক্ষিণ পাশে দাফন করা হয় তাকে।  শনিবার (১৬ মার্চ)...

Read more
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার নতুন কমিটি।

টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার কমিটি (২০২৪-২০২৬) গঠন করা হয়েছে। নতুন কমিটিতে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনিকে পূনরায় সভাপতি,...

Read more
বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরির মূলহোতাসহ গ্রেফতার ৫।

কুমিল্লাসহ আশেপাশের জেলা থেকে তিনশতাধিক বৈদ্যুতিক ট্রান্সফারমার চুরি হয়। এমন ঘটনায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের মূল হোতাসহ ৫...

Read more

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
Scroll to Top